চাঁদ থেকে পাথর আনবে ভারত! ২০২৭ সালেই পাড়ি দেবে চন্দ্রযান-৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের চাঁদ জয়ের লক্ষ্য ভারতের । চন্দ্রযান-৩ এর সাফল্যের পর এবার চাঁদ থেকে পাথর আনতে যাবে চন্দ্রযান-৪ । শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি । এই আবহে সামনে এল কোন বছর চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান-৪ ? বৃহস্পতিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং জানিয়েছেন, ‘ ২০২৭ সালে চাঁদের পাথরের নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনতে চন্দ্রযান-৪ অভিযান শুরু করবে ভারত। ‘ 

সেইসঙ্গে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন,’ মহাকাশযানটির মধ্যে থাকবে হেভি-লিফট এলভিএম-৩ রকেট। সেগুলি  মিশনের পাঁচটি ভিন্ন উপাদান বহন করবে। ‘  চন্দ্রযান – ৪ নিয়ে কিছুদিন আগে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর প্রধান এস সোমনাথ জানিয়েছিলেন, ‘ চন্দ্রযান-৪ চাঁদের ভূপৃষ্ঠ থেকে পাথর কুড়িয়ে আনবে। সে কাজে সফল হলে তবেই চাঁদে মানুষ পাঠানোর ব্যাপারে নিশ্চিন্ত হওয়া যাবে।’ এরপরেই সামনে এল উৎক্ষেপণের দিনক্ষণ । বলা বাহুল্য, অতীতে চাঁদ থেকে নমুনা সংগ্রহ করে পৃথিবীতে এনেছে আমেরিকার মহাকাশ গবেষণা কেন্দ্র নাসা। শুধু চাঁদ নয়, বিভিন্ন উল্কা এবং গ্রহাণু থেকেও নমুনা সংগ্রহের নজির রয়েছে ইউএসএ এবং জাপানের মতো দেশের। আর এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারত । 

উল্লেখ্য,  শুধু চন্দ্রযান – ৪ নয় ২০২৬ সালে ভারত গভীর সমুদ্র অনুসন্ধানের জন্য গগনযান মিশনও চালু করবে । এই প্রসঙ্গে জিতেন্দ্র জানিয়েছেন, ‘ গগনযান মিশন গভীর সমুদ্রের ৬ হাজার মিটার গভীরে একটি সাবমার্সিবলে তিনজন বিজ্ঞানী নিয়ে যাবে।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বাধীনতা দিবসের ভাষণের সময় এই মিশনের কথা উল্লেখ করেছিলেন । ‘ 

সুবর্ণ সুযোগ, মাত্র ২০ হাজারে মিলবে ৭০০০mAh ব্যাটারি-সহ Realme 5G ফোন

কোলাহল থেকে দূরে থাকতে চান? এবার পুজোয় ঢুঁ মারতে পারেন এই তিন রাজবাড়িতে

ডায়াবেটিস রোগীদের পায়ের ছোট ক্ষতও ডেকে আনতে পারে বড় বিপদ!

কানে ঢুকেছে মাছি বা পোকা? আতঙ্কে এই কাজ করলেই বিপদ, জানুন কী করবেন

সিংহ রাশিতে কেতুর প্রবেশ, ৯০ দিনে ৬ রাশির জাতকদের জীবনে সুদিন

দেবীর বিসর্জন অবধি নেভে না যজ্ঞ কুণ্ডের আগুন, জানুন বক্সী পরিবারের দুর্গাপুজোর ইতিহাস

আজকের রাশিফল: বিদেশ থেকে সুখবর পাওয়ার সম্ভাবনা, কর্মক্ষেত্রে তর্ক এড়িয়ে চলুন

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ