শুরু হচ্ছে চার ধাম যাত্রা, ঘোষিত হল তারিখ-সময় সংক্রান্ত নির্দেশিকা

Share:

নিজস্ব প্রতিনিধি: এই বছর চারধাম যাত্রা শুরু হতে ৩০শে এপ্রিল থেকে। এই দিনটিতে পালিত হবে অক্ষয় তৃতীয়া। এই বছরও রেকর্ড সংখ্যক ভক্তের আগমনের আশা করা হচ্ছে। কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী ধামের এই যাত্রা দুর্গম পাহাড়ি অঞ্চলের মধ্য দিয়ে হয়। তাই যাত্রীদের নিরাপত্তার জন্য প্রশাসন বিশেষ নির্দেশিকা জারি করেছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্য সতর্কতা, আবহাওয়ার তথ্য, উপযুক্ত পোশাক এবং চিকিৎসা সরঞ্জাম বহন করার মতো বিষয়গুলি।

৩০ এপ্রিল সকাল ১০:৩০ মিনিটে যমুনোত্রী এবং গঙ্গোত্রীর দরজা খোলা হবে। ২ মে সকাল ৭টা থেকে কেদারনাথ ধামের দরজা ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। এছাড়াও ৪ মে বদ্রীনাথ ধামের দরজা খোলা হবে। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তকুল চারধাম যাত্রায় আসেন।

এবার চারধাম যাত্রার জন্য রেকর্ড সংখ্যায় রেজিস্ট্রেশন হয়েছে। যেহেতু এই যাত্রার চারটি ধামই ২৭০০ মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত, তাই প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের অভাব, নিম্ন বায়ুচাপের কারণে ভ্রমণকারীদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা তৈরির ঝুঁকি থাকে। এই বিষয়টি মাথায় রেখে উত্তরাখণ্ড পর্যটন বিভাগ ভ্রমণকারীদের জন্য নির্দেশিকা জারি করেছে।

১. ভ্রমণের জন্য কমপক্ষে ৭ দিনের পরিকল্পনা করুন।

২. ট্রেকিং করার সময় প্রতি এক বা দুই ঘন্টা অন্তর বিরতি নিন।

৩. প্রতিদিন শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, প্রাণায়াম করুন, ২০-৩০ মিনিট হাঁটুন।

৪. ৫৫ বছরের বেশি বয়সী বা রোগে ভুগছেন এমন ব্যক্তিদের ভ্রমণের আগে ফিটনেস পরীক্ষা করা উচিত।

৫. গরম কাপড়, রেইনকোট, ওষুধ, পালস অক্সিমিটার, থার্মোমিটার ইত্যাদি রাখুন।

৬. আবহাওয়া সম্পর্কে তথ্য নিন এবং অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভ্রমণ করুন।

কেদারনাথ ধাম এবং বদ্রীনাথ ধাম ভ্রমণের জন্য অনলাইন পুজোর জন্য রেজিস্ট্রেশন ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে। যারা ঘরে বসে কেদারনাথ এবং বদ্রীনাথে পুজো দিতে চান, তারা বদ্রী কেদার মন্দির কমিটির ওয়েবসাইট https://badrinathkedarath.gov.in এ গিয়ে অনলাইন বুকিং করতে পারবেন। যারা অনলাইনে পুজো দেবেন তাদের নামে কেবল পুজোই দেওয়া হবে না, কেদারনাথ এবং বদ্রীনাথ ধাম থেকে প্রসাদও তাদের ঠিকানায় ভক্তদের কাছে পাঠিয়ে দেওয়া হবে।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের