পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি ভক্ত পেটিএম কর্ণধার বিজয়শেখর শর্মার বিড়ম্বনা কিছুতেই কাটছে না। রিজার্ভ ব্যাঙ্কের পরে এবার ইডির নজরে তাঁর সাধের পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক। সূত্রের খবর, বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। যদিও পেটিএমের পক্ষ থেকে ওই তদন্তের কথা অস্বীকার করা হয়েছে।

২০১৬ সালের ৮ নভেম্বর দেশে নোটবন্দির পরেই পোয়াবারো হয়েছিল পেটিএমের। ডিজিটাল লেনদেনের উপরে সাধারণ মানুষ ঝোঁকায় ব্যবসা রমরমা করে বেড়ে চলেছিল বিজয়শেখর শর্মার সংস্থার। যদিও ব্যবসা বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক অভিযোগও উঠতে থাকে পেটিএমের বিরুদ্ধে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া নিয়ম ও শর্তাবলী লঙ্ঘনের অভিযোগ ওঠে।

গত সপ্তাহেই নিয়ম লঙ্ঘনের দায়ে পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লেনদেনের উপরে একাধিক নিষেধাজ্ঞা জারি করে রিজার্ভ ব্যাঙ্ক। গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে। কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফে জানানো হয়, পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের বহু অ্যাকাউন্টের গ্রাহকদের কেওয়াইসি নেই। ফলে ওই অ্যাকাউন্টের আসল মালিক কারা তা নিয়ে সংশয় থাকছে। কেওয়াইসি না থাকার সুবাদে ওই অ্যাকাউন্টগুলি থেকে টাকা পাচারের সুযোগও রয়েছে। এমন এক হাজার অ্যাকাউন্টের হদিশ পাওয়া গিয়েছে যেখানে একই প্যান নম্বর সংযুক্ত করা হয়েছে। অর্থা‍ৎ ওই অ্যাকাউন্টগুলি যথেষ্টই সন্দেহজনক।

কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাবেন, কাউকে টাকা ধার দিলে বিপদে পড়বেন……

ঋতুস্রাবের আগে মিষ্টি দেখলেই জিভে জল! কেন এমন হয় জানেন?

হেয়ার কালার দ্রুত ফিকে হয়ে যাচ্ছে? চুলে রং ধরে রাখতে মেনে চলুন এই নিয়ম

পিরিয়ডের অনিয়ম ও ব্রনের সমস্যা! হতে পারে PMOS-এর লক্ষণ

শিলিগুড়িতে ১০০ কেজি সোনার গয়নায় সাজবেন মা দুর্গা, বড় চমক কোন পুজো কমিটির?

গরম ভাতের সঙ্গে নুন মেখে খান? জানেন অজান্তে শরীরের কতটা মারাত্মক ক্ষতি করছেন!

‘ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেব না’, রাষ্ট্রপুঞ্জের সভায় হুঙ্কার ট্রাম্পের

উলটপুরাণ! রাজস্থানের নাগৌরে উপপুরপ্রধান পদে বিজেপি কাউন্সিলরদের সমর্থনে জয়ী নির্দল মুসলিম প্রার্থী

তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন জো রুট, নাম লেখালেন তেইশ হাজারি ক্লাবে

দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন কার্তিক-মাম্মুটি-রণদীপরা

চা শ্রমিকদের বাড়ির মালিকানা দেওয়া হবে, পুজোর মুখে বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর

থামল গতির ঝড়, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তারকা ফাস্ট বোলার

মোথাবাড়িতে বিচারকদের উপর হামলাকাণ্ডে সাবিনা ইয়াসমিনকে তলব এনআইএ-র

কোচবিহারে পর্যটক টানতে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর