Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রবল বৃষ্টিতে চেন্নাইতে জলযন্ত্রণা! পুরনিগমকে ধমক আদালতের

গত শনিবার থেকে প্রবল বৃষ্টিতে ভাসছে গোটা তামিলনাড়ু। জলের তলায় চলে গিয়েছে একাধিক শহর-গ্রাম, রাস্তা এক মানুষ সমান জল

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার থেকে প্রবল বৃষ্টিতে ভাসছে গোটা তামিলনাড়ু। জলের তলায় চলে গিয়েছে একাধিক শহর-গ্রাম, রাস্তা এক মানুষ সমান জল। বন্ধ ট্রেন, সড়ক পথে যাতায়াত। বিদ্যুৎ নেই একাধিক জায়গায়। কার্যত জলে ডুবে রয়েছে বড় বড় রাস্তা, ড্রেন ও হাইড্রেন। আর এই ঘটনায় গ্রেটার চেন্নাই পুরনিগমের বিরুদ্ধে তোপ দাগল মাদ্রাজ হাইকোর্ট। দিল্লির মৌসম ভবন বলছে ২০১৫ সালের পর এই রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে গোটা তামিলনাড়ুতে। সেই কথা স্মরণ করিয়ে পুরনিগমকে হাইকোর্টের তরফে জিজ্ঞাসা করা হয়েছে এতবছর কী করছিলেন? ২০১৫ সালের বন্যার পর কেন শিক্ষা নেয় নি পুরনিগম? মানুষের জলযন্ত্রণার জন্য দায়ী কারা? যদিও এই প্রশ্নের উত্তর দিতে পারে নি পুরনিগম।

গত শনিবার থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে চেন্নাই ও তার আশেপাশের এলাকায়। উপকূল তো বটেই রাক্ষুসে নিম্নচাপের জেরে গোটা তামিলনাড়ুতে প্রবল বৃষ্টি চলবে আরও চারদিন। মঙ্গলবার ও বুধবার হাওয়া অফিসের তরফে জারি হয়েছে কমল সতর্কতা। বিশেষ করে চেঙ্গেলপেট, কাঞ্চিপুরম ও ত্রিভাল্লুরে ভারী বৃষ্টি চলছে শনিবার থেকেই। এই বৃষ্টির জেরে মৃত্যু হয়েছে পাঁচজনের, ২৬০ টি কুঁড়ে ঘর ভেঙে গিয়েছে ও ৭০ টি পাকা বাড়ি ক্ষতিগ্রস্ত। সমস্যার সমাধানের জন্য পুরনিগমের তরফে ২৩,০০০ কর্মীকে রাস্তায় নামানো হয়েছে। উদ্ধারকাজে হাত লাগিয়েছে পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনীর আধিকারিকরা। চেন্নাই শহরের ১৬ টি আন্ডারপাসে জল জমে রয়েছে। তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে ১,১০৭ জন মানুষকে উদ্ধার করা হয়েছে। ৪৮ টি ত্রাণ শিবির খোলা হয়েছে।

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

জেল খেটে আসা জ্যোতিপ্রিয় মল্লিককে ‘প্রত্যাখ্যান’ হাবড়ার ভোটারদের

বঙ্গে বিজেপি ঝড়, ডুবলেন তৃণমূলের ৫ তারকা প্রার্থী

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের