শনিবার থেকেই বদল চেক ক্লিয়ারেন্সের নিয়মে, জেনে নিন সুবিধা হবে নাকি অসুবিধা

Share:

নিজস্ব প্রতিনিধি: চেক ক্লিয়ারেন্স নিয়ে মাঝে মধ্যেই গ্রাহকদের পরতে হয় সমস্যায়। দরকারের সময়ে চেক ক্লিয়ার না হলে হতে হয় নানা সমস্যার সম্মুখীন। যায় সময়ও। তবে এবার সেই ঝামেলা থেকে গ্রাহকরা পেতে চলেছেন মুক্তি। রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাংকগুলিকে নির্দেশ দিয়েছে একদিনেই চেক ক্লিয়ার করে দেওয়ার।

রিজার্ভ ব্যাংকের নির্দেশিকার পরেই এইচডিএফসি ও আইডিএফসি-র মতো বেসকারি ব্যাংকগুলি জানিয়ে দিয়েছে যে, আগামী ৪ অক্টোবর থেকে একদিনেই চেক ক্লিয়ার করে দেওয়া হবে। চেক ক্লিয়ার যাতে হয়ে যায় সেই কারণে ব্যাংকগুলি গ্রাহকদের অ্যাকাউন্টে উপযুক্ত টাকা জমা রাখতে কথাও বলেছে। রিজার্ভ ব্যাংক চেক নিয়ে নির্দেশ দেওয়ার পরেই ব্যাংকগুলি জানিয়েছে, যদি কেউ ৫০ হাজারের বেশি টাকার চেক জমা দেন তাহলে আগে থেকেই ব্যাংকে জানিয়ে দিতে হবে অ্যাকাউন্ট হোল্ডারের নাম, অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, চেক জমা দেওয়ার তারিখ এবং কাকে চেক দিচ্ছেন। গ্রাহকদের নির্দিষ্ট আঞ্চলিক ঠিকানায় চেকের বিবরণ ইমেল করতে হবে। ব্যাংকগুলি তথ্য প্রাপ্তির পরে একটি রিসিভ বার্তা পাঠাবে।

ব্যাংক জানিয়েছে গ্রাহকের দেওয়া তথ্য সবটা যাচাই করা হবে। যদি সমস্ত তথ্য সঠিক হয় তাহলে একদিনের মধ্যেই ক্লিয়ার করে দেওয়া হবে চেক। অন্যথায়, অনুরোধটি প্রত্যাখ্যান করা হবে এবং গ্রাহককে পুনরায় বিবরণ জমা দিতে হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো,আরবিআই ৫ লাখ টাকার উপরে পেমেন্টের ক্ষেত্রে পজিটিভ পেমেন্ট বাধ্যতামূলক করেছে। নতুন সিস্টেমের অধীনে ৪ অক্টোবর থেকে জমা হওয়া চেকগুলি একই দিনে কয়েক ঘন্টার মধ্যে ক্লিয়ার করা হবে। উভয় ব্যাংক গ্রাহকদের চেক বাউন্স রোধ করার জন্য পর্যাপ্ত ব্যালেন্স রাখার এবং বিলম্ব বা প্রত্যাখ্যান এড়াতে সমস্ত চেকের বিবরণ সঠিকভাবে পূরণ করার জন্য অনুরোধ করা হয়েছে। আরবিআই ঘোষণা করেছে যে ধারাবাহিক ক্লিয়ারিং এবং নিষ্পত্তির প্রথম পর্যায় ৪ অক্টোবর থেকে শুরু হবে এবং দ্বিতীয় পর্যায় ২০২৬ সালের ৩ জানুয়ারী থেকে শুরু হবে।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি