নেই পাকা রাস্তা, তাই প্রিয়জনের মৃতদেহ বাঁশে ঝুলিয়ে বাড়ি ফিরলেন পরিবারের সদস্যরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাস্তার বেহাল অবস্থা। তাই মৃতদেহ বাঁশের মধ্যে ঝুলিয়ে বাড়ি  নিয়ে যেতে হল পরিবারকে।  ঘটনাটি ঘটেছে ছত্তিশগড়ের সুরগুজা জেলায়। ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 

এই ঘটনা প্রসঙ্গে অম্বিকাপুর মেডিক্যাল কলেজে কর্মরত ডাক্তার শৈলেন্দ্র গুপ্ত বলেন, ” ওই ব্যক্তির মৃত্যুর  পর আমরা পরিবারের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিলাম । তবে রাস্তা খারাপের জন্য অ্যাম্বুলেন্সটি শেষ পর্যন্ত বাড়িতে পৌঁছতে পারেনি।‘ স্থানীয়রা জানান,  তাদের গ্রামে স্থায়ী রাস্তা তৈরি না হওয়া পর্যন্ত তারা এ ধরনের সমস্যার সম্মুখীন হবেন।

তাতেই সরকারের পরিকল্পনা ও দাবি নিয়ে আবারও প্রশ্ন উঠেছে । সরকার উন্নয়নের নিয়ে একাধিকবারত বক্তব্য রাখলেও  বর্তমানে গ্রামের রাস্তা, বিদ্যুৎ, জল পরিষেবা থেকে বঞ্চিত  আমজনতা। পাহাড়ি এলাকায় গড়ে ওঠা ছত্তিশগড়ের  এ গ্রামে পৌঁছানোর কোনো রাস্তা নেই।  গ্রামবাসীরা নিজেরাই রাস্তা তৈরি করেছে, তবে বর্ষাকালে এটিও ক্ষতিগ্রস্ত হয়, যা যানবাহনের পক্ষে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। এ কারণে অ্যাম্বুলেন্স সেবাও গ্রামে মেলে না। সেইজন্য গ্রামের কারুর মৃত্যু হলে রাস্তা না থাকায়  মৃতদেহ বাঁশে বেঁধে  বাড়ি নিয়ে যেতে হয়। এমন পরিস্থিতির মুখে এই গ্রামের মানুষ এই প্রথম নয়। অতীতেও বহুবার এখানকার মানুষ এই পন্থা অবলম্বন করে চলেছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক