ছত্তিশগড়ে প্রথম দফার ভোটে ২০ আসনে লড়াইয়ের ময়দানে ২২৩ প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: ছত্তিশগড়ে প্রথম দফায় হতে চলা ২০ বিধানসভা আসনে ভাগ্যপরীক্ষায় অবতীর্ণ ২২৩ প্রার্থী। সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের পরে ভোটের ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নির্দল মিলিয়ে ২২৩ প্রার্থী ভোটের ময়দানে রয়েছেন।

আগামী ৭ নভেম্বর রাজ্যে নকশাল অধ্যুষিত বস্তার ডিভিশনের ৭ জেলার পাশাপাশি আরও কয়েকৃই জেলার ২০ আসনে ভোট নেওয়া হবে। মোট ৪০ লক্ষ ৭৮ হাজার ৬৮১ জন ভোটার ওইদিন আগামী পাঁচ বছরের জন্য তাঁদের ভাগ্য বিধাতাদের নির্বাচিত করবেন। প্রথম দফায় পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। পুরুষ ভোটারের সংখ্যা যেখানে ১৯ লক্ষ ৯৩ হাজার ৯৩৭ জন, সেখানে মহিলা ভোটারের সংখ্যা ২০,৮৪,৬৭৫ জন। মোট ৫ হাজার ৩০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। প্রথম দফায় যাঁরা ভাগ্যপরীক্ষায় নেমেছেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপির সহ সভাপতি রমন সিং ও প্রদেশ কংগ্রেস সভাপতি দীপক বৈজ।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রথম দফায় যে ২০ আসনে ভোট হতে চলেছে সেই আসনে ২৯৪ জন মনোনয়ন জমা দিয়েছিলেন। ঝাড়াই-বাছাইয়ের সময়ে ৪১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছিল। সোমবার ৩০ জন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে ২২৩ জন ভোটের ময়দানে রয়ে গিয়েছেন।’ ৯০ আসন বিশিষ্ট ছত্তিশগড় বিধানসভার বাকি ৭০ আসনে ভোট নেওয়া হবে ১৭ নভেম্বর। পাঁচ বছর আগে ২০১৮ সালে ৬৮ আসনে জিতে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস। বিজেপির দখলে গিয়েছিল মাত্র ১৫ আসন। বাকি সাত আসন জিতেছিল অন্যান্য দলের প্রার্থীরা। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু