পাতাল থেকে উদ্ধার চেক রাজকন্যার বহুমূল্য আংটি, ৫ লক্ষের পুরস্কার ফেরালেন আদিবাসীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ : পৃথিবীতে খারাপ মানুষ যেমন রয়েছেন, তেমন ভালো মানুষেরও অভাব নেই। বহু মানুষ রয়েছেন যাঁরা অন্যের জন্য নিজের জীবন বাজি রাখতে পারে। আবার দারিদ্রতা থাকলেও কুড়িয়ে পাওয়া বহুমূল্য জিনিস মালিকের হাতে তুলে দেন। তেমনই এক ঘটনা সম্প্রতি ঘটেছে পাতালকোটে।

সাত সমুদ্র পাড় করে ভারতে এসেছিলেন চেক প্রজাতন্ত্রের রাজকুমারী জিতকা ক্লেট। এখানে এসে নিজের বহুমূল্যে বিয়ের আংটি হারিয়ে ফেলেছিলেন। বিয়ের আংটি বলে কথা। ২২ লক্ষ টাকার আংটি খুঁজে পেতে উপহারও ঘোষণা করেছিলেন। সেই আংটিও তিনি খুঁজে পেয়েছেন, কিছু মহানুভব আদিবাসী মানুষের সাহায্যে। এখানেই শেষ নয়, উপহার স্বরূপ অনেক কম অর্থই তাঁরা নিয়েছে। এটা সতততার এক নামান্তর ছাড়া কিছু নয়।

জানা গিয়েছে, চেক রাজকুমারী এবং চেক প্রজাতন্ত্রের ফ্যাশন ডিজাইনার জিতকা ক্লেট মেরুদন্ডের সমস্যায় ভুগছিলেন। মধ্যপ্রদেশের আয়ুর্বেদাচার্য প্রকাশ টাটা ৬ মাসের জন্য ইউরোপ গিয়েছিলেন। সেখানেই পাতালকোটের ভেষজ নিয়ে রোগীদের চিকিৎসাও করেছেন। সেই সময় জিতকারও চিকিৎসা করেন প্রকাশ।

তালকোটের ভেষজের বিষয়ে জানতে চেক প্রজাতন্ত্র থেকে ভারতে আসেন জিতকা। প্রকাশ টাটাই তাঁর থাকার ব্যবস্থা করেন। পাতালকোটে এসে তিনি স্থানীয় বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। সেই সময়ই নিজের বিয়ের আংটিটা হারিয়ে ফেলেন। অনেকক্ষণ খুঁজেও সেটি না পেয়ে দুঃখ প্রকাশ করেন জিতকা। আংটিটা খুজে পেলে তিনি ৫ লক্ষ পুরস্কারও ঘোষণা করেছেন। পাতালকোটের আদিবাসীরাই সেই আংটি খোঁজার কাজ শুরু করেন। বহু পরিশ্রমের পর জলপ্রপাতের কাছে বালির মধ্যে হদিশ মেলে সেই আংটির। এরপরেই জিতকা পুরস্কারের ৫ লক্ষ টাকা দিতে চাইলে সেই টাকা প্রত্যাখ্যান করেন আদিবাসীরা। তাঁরা মাত্র ৪১ হাজার টাকা নিয়েছেন। পাশাপাশি জিতকার সঙ্গে ছবিও তোলেন তাঁরা। নিজেদের বোনের মত ব্যবহার করেছেন তাঁরা জিতকা ক্লেটের সঙ্গে। পাতালকোটের আদিবাসীদের এই সততায় অভিভূত জিতকা।

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

কলকাতা-ইন্দোরের ১৭টি ঠিকানায় একযোগে তল্লাশি ইডির

নিরাপত্তাজনিত কারণে লন্ডনে বাতিল তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অনুষ্ঠান

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

থাইরয়েডের ৫টি প্রাথমিক লক্ষণ, অবহেলা করলেই বড় বিপদ!

সাতসকালে ইডির হানা! কলকাতার ৬ জায়গায় চলছে তল্লাশি, কিসের খোঁজে অভিযান?

আফগানদের দুরমুশ করে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুলেন শ্রেয়সরা

৪ ডিসেম্বর লখনউয়ে সপা সাংসদের সঙ্গে মালা বদল করবেন রিঙ্কু সিংহ

ফের ব্যাটিং বিপর্যয় আফগানদের, সিরিজ জিততে শ্রেয়সদের চাই মাত্র ১৬০ রান

বাংলাদেশের মহিলা ক্রিকেট দলের টি-টোয়েন্টির অধিনায়কের পদ থেকে ইস্তফা জ্যোতির

সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতেই ঋতব্রতদের নোটিস পাঠালেন বিধানসভার অধ্যক্ষ

৩০ বছর বাদে ফের বার্সেলোনার মাঠে বসছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল