বিজেপির হয়ে ভোট চুরি করছে নির্বাচন কমিশন, বিস্ফোরক অভিযোগ রাহুলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের কাছে নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা তলানিতে গিয়ে দাঁড়িয়েছে। গত কয়েক বছর ধরেই নির্বাচন কমিশনারদের প্রভুভক্তি (অর্থা‍ৎ নিয়োগ কর্তাদের জো-হুজুরগিরি) লোকের কাছে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে। ‘বিশ্বাসযোগ্যহীন’ নির্বাচন কমিশনকে ফের নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। শুক্রবার (১ অগস্ট) তিনি সরাসরি অভিযোগ করেছেন, ‘সাধারণ মানুষের ভোট চুরি করছে কমিশন। বিজেপির হয়ে ভোট চুরি করে চলেছে।’ ভোটচুরির কাজে জড়িত কাউকে ছাড়া হবে না বলেও হুঙ্কার ছেড়েছেন তিনি। লোকসভার বিরোধী দলনেতার কথায়, ‘কেউ-কেউ ভাবছেন বিজেপির হয়ে ভোট চুরি করার পর অবসর জীবন আনন্দে কাটাবেন। তা হবে না। ভোট চুরির সঙ্গে জড়িত প্রত্যেককে খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।’

এদিনই বিহারের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বিশেষ নিবিড় সংশোধনের (স্যর) পর আগের ভোটার তালিকা থেকে প্রায় ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। বিধানসভা ভোটের আগে বিহারে আচমকা বিশেষ নিবিড় সংশোধনী চালু করার পিছনে নির্বাচন কমিশনের তিন শীর্ষ কর্তার (আমলা মহলে বিজেপি সমর্থক হিসাবেই পরিচিত ছিলেন) কোনও গোপন অভিসন্ধি রয়েছে। ইতিমধ্যেই বিহারের স্যর নিয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছে। শুনানিতে গণহারে ভোটারদের নাম বাদ দেওয়া নিয়ে কমিশনকে হুঁশিয়ারিও দিয়েছে বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। যদিও নির্বাচন কমিশনের শীর্ষ কর্তারা ‘ডোন্ট কেয়ার’ মনোভাব দেখিয়ে চলেছেন।

এদিন লোকসভার অধিবেশনে যোগ দেওয়ার মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল অভিযোগ করেন, ‘বিজেপির হয়ে ভোট চুরির কাজ করছে নির্বাচন কমিশনের আধিকারিকরা। মধ্যপ্রদেশের বিধানসভা ভোটের পরেই সন্দেহ হয়েছিল। লোকসভা ভোটের পর ওই সন্দেহ আরও গাঢ় হয়। মহারাষ্ট্রের বিধানসভা ভোটের পর আমরা নিশ্চিত হই। গত ছয় মাস ধরে আমরা তদন্ত করে দেখেছি, কিভাবে বিজেপিকে জেতাতে ভোটার তালিকায় নাম ঢোকাচ্ছে নির্বাচন কমিশন। বিজেপির হয়ে ভোট চুরি করছে। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে।’ এর পরেই হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের যে আধিকারিকরা বিজেপির হয়ে ভোট চুরি করছে, তাদের কাউকে ছাড়ব না। অবসর নিলেও তাদের খুঁজে বের করে শাস্তি দেওয়া হবে।’

সচিন-কোহলির সঙ্গে এক সারিতে, নিউজিল্যান্ডের মাটিতে শতরান করে ইতিহাস গড়লেন কেএল রাহুল

শক্তি হারাচ্ছে ঘূর্ণিঝড় আকভান, শনিবার তিন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

৬.৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু, আতঙ্কে ঘরছাড়া বহু মানুষ

খালিস্তানি নেতা পান্নুনকে খুনের ছক, ভারতীয় নাগরিককে ১৯ বছরের কারাদন্ডের নির্দেশ আদালতের

মণিপুরে বিষ মদের বলি ১৫, হাসপাতালে ভর্তি ১৮০-র বেশি

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে পদোন্নতি, ধার দেওয়া-নেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকুন

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার