‘‌আমাকে চিঠি লিখুন’‌, বিচারবিভাগীয় সংস্কার মামলা খারিজ করে মন্তব্য প্রধান বিচারপতির

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু প্রচার পেতে অনেকেই শীর্ষ আদালতে নানা আবেদন করে থাকেন। এই অভিযোগ আগেও উঠেছিল। এবার এমনই এক ‘‌প্রচার–সন্ধানী’‌ আবেদন সপাটে খারিজ করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত। আজ, সোমবার যে আবেদন খারিজ করে দিয়েছেন, সেটা বিচারবিভাগীয় সংস্কার তদারকির জন্য এবং একটি কমিটি গঠনের দাবি করা হয়েছিল। যার মধ্যে প্রত্যেকটি মামলা ১২ মাসের মধ্যে নিষ্পত্তি করার আর্জি করা হয়েছিল। এই বিষয়টি শুধু খারিজই করা হয়নি বরং যিনি পিটিশন করেছিলেন তাঁকে ভর্ৎসনাও করা হয়। যা নিয়ে শীর্ষ আদালতে চর্চা শুরু হয়।

এদিকে বিচারবিভাগীয় সংস্কার নিয়েও কড়া মন্তব্য করেছেন প্রধান বিচারপতি। এমনকী কারও যদি কোনও পরামর্শ থাকে তাহলে তা তাঁকে সরাসরি চিঠি লিখে জানাতে বলেছেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘‌আমরা কাউকে এখানে বিচারবিভাগীয় সংস্কারের জন্য আসতে দেবো না। যদি বিচারবিভাগীয় সংস্কারের বিষয় হয়, তাহলে আমি কাউকে আদালত প্রাঙ্গণে আসতে দেবো না। প্রথমে এটি লিখিতভাবে জানান। যাইহোক না কেন। তারপর আমি দেখব এটি সম্ভব কিনা। আমরা সবাই এখানে আছি, আমরা এটি করব।’‌

অন্যদিকে গোটা বিষয়টি নিয়ে প্রধান বিচারপতি আবেদনকারীকে নির্দেশ দেন, চিঠি লেখার জন্য। পরামর্শ দিয়ে চিঠি লিখতে বলেছেন। প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেছেন, ‘‌আপনি কি দেশে পরিবর্তন চান? এমন আবেদন করার দরকার নেই। শুধু একটা চিঠি লিখে আমাকে পাঠান। বাইরে দাঁড়িয়ে থাকা ক্যামেরাম্যানদের সামনে কথা বলার জন্য আবেদন করবেন না।’‌ ওই আবেদনকারী তাঁর আবেদনে জানান, বিপুল সংখ্যক মামলা নিষ্পত্তি করার জন্য আরও আদালতের দরকার। তাতেই এমন মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এছাড়া এই গোটা আবেদন যে আসলে সময় নষ্টের সামিল তাও জানিয়ে দেওয়া হয়েছে আবেদনকারীকে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের মন্তব্য, ‘‌আপনি বলছেন প্রত্যেক কোর্ট একবছরের মধ্যে মামলার ফয়সালা করুক?‌ এমন কতগুলি আদালত আপনার চাই?‌ আদালত তৈরি করুন, আদালত তৈরি করুন বলছেন। আমরা এই আদালতগুলি কোথা থেকে পাব? তবে এটা বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের যে কোনও পরামর্শ সর্বদা স্বাগত।’‌

দিল্লির আদালতে যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

‘বহু নেতা কোটি কোটি টাকা নিয়ে বিজেপিতে ঢোকার চেষ্টা করছেন’, বিস্ফোরক দিলীপ

শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, লরির ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর

রেললাইনের ধার থেকে উদ্ধার যুবক-যুবতীর দেহ,দুর্ঘটনা নাকি অন্য রহস্য? তদন্তে পুলিশ

উমেশ রাইয়ের সম্পর্কে তথ্য পাচারের অভিযোগ! এসটিএফের জালে জঙ্গি হামিমের সহযোগী

পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আরেক ম্যানেজার গ্রেফতার, জেরায় তদন্তকারীদের হাতে চাঞ্চল্যকর তথ্য

মালদহে গভীর রাতে অভিযানে উদ্ধার প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রীর গতিবিধির খোঁজ দিলেই মিলবে অস্ত্র, হামিমকে এমনই শর্ত দিয়েছিল পাক হ্যান্ডেলার

সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই প্রবল দুর্যোগের আশঙ্কা, ভিজবে কলকাতাও

কমনওয়েলথ গেমসে কটা পদক এল ভারতের ঝুলিতে? কারা করলেন বাজিমাত, পডুন বিস্তারিত….

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

শ্রীলঙ্কা সিরিজে বুমরাহের পরিবর্তে প্রথমবার ভারতীয় দলে এলেন তরুণ বোলার

‘পড়াশোনার জন্য ঋণ নিয়েছিলাম’, উচ্চশিক্ষার খরচ নিয়ে আরটিআই কর্মীকে জবাব অভিজিতের

‘মমতাকে ছেড়ে চলে যাওয়া ঠিক নয়’, দলবদলুদের বার্তা শত্রুঘ্নের