দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

যুদ্ধের কাউন্টডাউন শুরু? নৌবাহিনীর পর বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে মোদি

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বর্তমান। তার মধ্যে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করলেন এয়ার চিফ এপি সিং।

শনিবার নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশকে ত্রিপাঠীও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। তার একদিন পরেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। নৌবাহিনীর প্রধান শনিবারের বৈঠকে আরব সাগরের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

চলতি সপ্তাহের শুরুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে ভারতীয় সেনাবাহিনীর তিনটি শাখার প্রধানদের সঙ্গে একটি বৈঠক সারেন। বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা প্রধান জেনারেল অনিল চৌহান, সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী এবং ভারতীয় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল অমর প্রীত সিং উপস্থিত ছিলেন।

গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে নৃশংস সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমশ বেড়েছে।

কাশ্মীর উপত্যকার সবুজে ঘেরা প্রশান্ত পরিবেশ উপভোগ করার জন্য গিয়েছিলেন পর্যটকরা। পহেলগাঁওয়ের বৈসরণ উপত্যকার তাঁদের মধ্যে ২৫ জনের উপর হামলা চালানো হয়। তাঁদের বাঁচাতে গিয়ে নিহত হন এক সাধারণ কাশ্মীরী পনিচালক।

এই হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর ব্যবস্থা গ্রহণ করে, যার মধ্যে রয়েছে সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত করা, সমস্ত পাকিস্তানি নাগরিককে ভারত ছেড়ে চলে যেতে বলা, ভারতে উপস্থিত পাকিস্তানি কূটনীতিবিদদের অবাঞ্চিত ঘোষণা, আটারি-ওয়াঘা বন্ধ।

পাকিস্তানের সঙ্গে সর্বপ্রকার কূটনৈতিক সম্পর্ক ছেদ করতেই পাক সশস্ত্র বাহিনী টানা দশ দিন ধরে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘন করে আসছে। রবিবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নৌশেরা, সুন্দরবানি এবং আখনুরের বিপরীতে নিয়ন্ত্রণ রেখা জুড়ে বিনা প্ররোচনায় ছোট অস্ত্রের গুলিবর্ষণের খবর পাওয়া গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ