দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সীমাপুরীতে ভেঙে পড়া  পাঁচতলা বাড়ির ধ্বংসস্তুপের নিচ থেকে এক শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আরও আটজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে এ খবর জানিয়েছেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার রাজেন্দ্র প্রসাদ মীনা। ধ্বংসস্তুপের নিচে আরও কেউ ফেঁসে রয়েছেন কিনা, তা খতিয়ে দেখছেন উদ্ধারকারীরা। উল্লেখ্য, গত ৬ সেপ্টেম্বর দিল্লির চাণক্যপুরীর সত্যনিকেতনে একটি পাঁচতলা মেসবাড়ি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ওই ঘটনায় মেসবাড়ির সাত আবাসিক প্রাণ হারান।

এদিন বেলা সাড়ে তিনটে নাগাদ সীমাপুরীতে একটি পাঁচতলা বাড়ি তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে। বিকট শব্দ শুনে স্থানীয়রা ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় দমকলের চারটি ইঞ্জিন। ততক্ষণে উদ্ধারকার্য শুরু করে দেন স্থানীয় বাসিন্দা। কংক্রিটের চাঙড় সরিয়ে পাঁচজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার  করে হাসপাতালে ভর্তি করেন। দমকলের উদ্ধারকারীরা ঘটনাস্থল থেকে এক শিশুর নিথর দেহ উদ্ধার করেছেন। পাশাপাশি তিনজনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ‘গতকাল মঙ্গলবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছিল দিল্লির একাংশ। ওই ভূমিকম্পের জেরে ভেঙে পড়া বাড়িটির একাংশে ফাটলও দেখা দিয়েছিল। কিন্তু বাড়িটি যে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়বে, তা কল্পনা করা যায়নি।’

বাড়ি ভেঙে পড়ার ঘটনা জানাজানি হতেই ঘটনাস্থলে বহু সাধারণ মানুষ ভিড় জমিয়েছেন। ফলে আশেপাশের এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। দিল্লির ট্রাফিক পুলিশের তরফে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে এক পোস্টে লেখা হয়েছে, ‘সীমাপুরি এলাকায় একটি বহুতল ভবন ধসে পড়েছে এবং উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। সীমাপুরি গোল চক্কর, ডিএলএফ ভোপুরা এবং সংলগ্ন রাস্তাগুলোতে যান চলাচলে বিঘ্ন ঘটছে। রাস্তা ফাঁকা থাকলে অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী যানবাহন দ্রুত যাতায়াত করতে পারে। তাই সম্ভব হলে এই এলাকাটি এড়িয়ে চলুন। দুর্ঘটনাস্থলের কাছে গাড়ি থামাবেন না, পার্ক করবেন না বা ভিড় করবেন না এবং ট্রাফিক কর্মীদের নির্দেশ মেনে চলুন।’

 

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে