৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: যৌন লালসা চরিতার্থে নিজের ছয় বছর বয়সী ভাইঝিকে ধর্ষণের পর খুনের দায়ে পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা শোনাল ফাস্ট ট্র্যাক আদালত। শনিবার (১২ সেপ্টেম্বর) ছত্তিশগড়ের দুর্গ জেলার অতিরিক্ত দায়রা বিচারক অনীশ দুবে ঘটনাকে ‘বিরলের মধ্যে বিরলতম’ (rarest of rare case) আখ্যা দিয়ে ‘প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস’ (পকসো) আইন এবং ‘ভারতীয় ন্যায় সংহিতা’-র সংশ্লিষ্ট ধারায় দোষী সোমেশ যাদবকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন।

ঘটনাটি ঘটেছিল ২০২৫ সালের এপ্রিল মাসে। চৈত্র নবরাত্রির সময় ‘কুমারী পুজোয়’ যোগ দিতে ওম নগর উরলা এলাকায় দিদিমার বাড়িতে গিয়েছিল নির্যাতিতা শিশু। সন্ধ্যা গড়িয়ে গেলেও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। কিন্তু তন্নতন্ন করে খোঁজার পরেও কোনও হদিশ না মেলায় পরিবারের তরফে মোহননগর থানায় নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করে। পরবর্তীতে শিশুটির মৃতদেহ কাছাকাছি পার্ক করা একটি গাড়ির ডিকি থেকে উদ্ধার করা হয়। তার মুখে আঁচড়ের দাগ এবং ঠোঁটে রক্ত ​​লেগে ছিল। ফরেনসিক ও ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় যে, মেয়েটি তার কাকা সোমেশ যাদবের দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছিল।

ময়নাতদন্তের রিপোর্টে ভয়ঙ্কর তথ্য উঠে আসে। চিকি‍ৎসকরা রিপোর্টে উল্লেখ করেন, যৌন নির্যাতনের সময় তীব্র শারীরিক যন্ত্রণা ও মানসিক আঘাতের কারণে মেয়েটির হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল (কার্ডিয়াক অ্যারেস্ট)। নিজের কুকর্মের প্রমাণ লোপাটে দোষী সোমেশ যাদব শিশুটির গোপনাঙ্গে টয়লেট ক্লিনার ঢেলে দিয়েছিল। এছাড়া, পুলিশকে বিভ্রান্ত করার জন্য অপরাধ সংগঠিত করার পর মৃতদেহটি এক প্রতিবেশির গাড়িতে লুকিয়ে রেখেছিল। সাক্ষীদের জবানবন্দি ও বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে আদালত যাদবকে দোষী সাব্যস্ত করে এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছে।

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

তেণ্ডুলকরকে ছাড়িয়ে গেলেন জো রুট, নয়া ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

লজ্জা! লজ্জা! লজ্জা! ইংল্যান্ডের কাছে চুনকাম হলেন বাবর আজমরা

ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রায় লেনদেন, পহেলগাঁও হামলার তীব্র নিন্দা, ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ

তল্লাশির নামে অন্তর্বাস খুলিয়ে গোপনাঙ্গে হাত? শিক্ষিকাদের বিস্ফোরক অভিযোগ ঘিরে শোরগোল

সোশ্যাল মিডিয়ায় ক্রমাগত খুনের হুমকি, অভিযোগ নিয়ে পুলিশে দ্বারস্থ অস্কার ব্রুজো