দলাই লামার উপরে নজরদারির দায়ে চিনা মহিলা গুপ্তচর পাকড়াও

বৃহস্পতিবার বিকালে কালচক্র ময়দানের বাইরে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করার সময়েই তাঁকে আটক করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: তিব্বতি ধর্মগুরু দলাই লামার সফরের উপরে নজরদারি চালানোর অপরাধে সং জিয়াওলান নামের চিনা মহিলা গুপ্তচরকে অবশেষে পাওড়াও করেছে গয়া পুলিশ। বৃহস্পতিবার বিকালে কালচক্র ময়দানের বাইরে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করার সময়েই তাঁকে আটক করা হয়। ধৃত চিনা গুপ্তচরকে ইতিমধ্যেই গয়ার পুলিশ সুপার অশোক প্রসাদএর নেতৃত্বে জেরা শুরু করেছেন পদস্থ পুলিশ আধিকারিকরা। জেরা পর্ব শেষ হলেই তাঁকে দেশে ফেরত পাঠানো হবে বলে জানা গিয়েছে। যদিও গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছেন সং জিয়াওলান। উল্টে তিনি দাবি করেছেন, বৌদ্ধ ধর্ম সম্পর্কে জানতেই তিনি গয়ায় ঘোরাঘুরি করছেন।

বর্তমানে বুদ্ধগয়ায় রয়েছেন বৌদ্ধদের আধ্যাত্মিক গুরু দলাই লামা। এদিন থেকেই কালচক্র ময়দানে ধর্ম নিয়ে বিশেষ ভাষণ দেওয়ার কথা তাঁর। আর তিব্বতি ধর্মগুরুর সফরের মধ্যেই গোপন সূত্রে শহরে এক মহিলা চিনা গুপ্তচরের র্তপরতার কথা জানতে পারেন কেন্দ্রীয় গোয়েন্দারা। বিহারের স্বরাষ্ট্র দফতরকেও ওই গুপ্তচর সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়। লুকিয়ে থাকা গুপ্তচরকে খুঁজে পেতে এদিন সকাল থেকেই কোমর কষে ঝাঁপায় গয়া পুলিশ। চিনা গুপ্তচরের একটি স্কেচ প্রকাশ করে তল্লাশি অভিযানে নামে।

গয়ার পুলিশ সুপার অশোক প্রসাদ জানিয়েছেন, ২০১৯ সালে সং জিয়াওলান নামে ওই চিনা মহিলা গুপ্তচর প্রথমবার ভারতে এসেছিলেন। বেশ কয়েকদিন বাদে চলে যান। ফের ভারতে এসে বিহার হয়ে নেপাল যান। নেপালে কয়েক মাস কাটিয়ে ফের বুদ্ধগয়ায় হাজির হন। বুদ্ধগয়ায় তাঁর গতিবিধি যথেষ্টই সন্দেহজনক।

হাইকোর্টের তিরস্কারের পরেই গণেশ চতুর্থী উপলক্ষে ১০ দিন মদ বিক্রি বন্ধের নির্দেশ প্রত্যাহার

এবার পুজোয় পাহাড়-সমুদ্র নয়, ঘুরে আসুন ‘বাংলার আমাজন’

রানে ফিরলেন বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন

ওষুধ খেয়েও লাগামহীন রক্তচাপ? এই ৫ ভুলেই হতে পারে হার্ট অ্যাটাক

পুজোর আগে ‘গ্লাস স্কিন’ চান? বাড়িতে বানান চাল-লবঙ্গের এই ঘরোয়া জেল

প্রকাশ্যে মুম্বইয়ের ‘লালবাগচা রাজা’র প্রথম ঝলক, দেখে নিন

বিনা প্রতিদ্বন্দ্বিতায়, তৃণমূলের সমর্থনে ফের পঞ্চায়েতের দখল নিল বিজেপি

চন্দননগর স্ট্র্যান্ডে ফরাসি রাষ্ট্রদূতের সঙ্গে জমিয়ে ফুচকা খেলেন পর্যটনমন্ত্রী ও বিধায়ক

চট্টগ্রামে ডেরা বেঁধে সাইবার প্রতারণা, পাকিস্তান-চিনের ২৬ নাগরিক পাকড়াও

জোর ধাক্কা সৌদি-আমেরিকার, বাব আল-মান্দেব প্রণালি দখলে নিল হুতিরা

ফুটবলের জন্য রাজ সিংহাসন ফিরিয়ে দিলেন উগান্ডার ফুটবলার, চেনেন তাঁকে?

রাজ্যের রাস্তা-সেতুর নামকরণের জন্য কার্তিক মহারাজকে মাথায় রেখে কমিটি গড়ল নবান্ন

রাজি নন কেউ, নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী খুঁজতে কালঘাম ছুটছে ঋতব্রত শিবিরের

জিনপিং ভারতে পা রাখার পূর্বেই দিল্লিতে দলাই লামার আত্মজীবনী প্রকাশ