দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘চুন চুনকে বদলা লেঙ্গে’- পহেলগাঁও হামলা নিয়ে কড়া হুঁশিয়ারি অমিত শাহের 

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পহেলগাঁও হামলার পর থেকে রক্ত ফুটছে ভারতবাসীর। সকলেই চাইছেন বদলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিহারের মধুবনীর সভা থেকে ভাষণে বলেছিলেন বিশ্বের যে প্রান্তেই জঙ্গিরা লুকিয়ে থাকুক না কেন তাদের খুঁজে বের করে কল্পনাতীত শাস্তি দেওয়া হবে। এবার একই সুর শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কণ্ঠেও।

বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত প্রতিটি সন্ত্রাসী কর্মকাণ্ডের উপযুক্ত এবং সুনির্দিষ্ট জবাব দেবে। ২২শে এপ্রিলের পহেলগাঁও সন্ত্রাসী হামলার বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এটিই প্রথম প্রকাশ্য বক্তব্য। সন্ত্রাসীদের প্রতি কড়া হুঁশিয়ারি দিয়ে অমিত শাহ বলেন, “যদি কেউ মনে করে যে কাপুরুষোচিত আক্রমণই তাদের জয়, তবে তাদের মনে রাখা উচিত এটি নরেন্দ্র মোদির ভারত। একের পর এক প্রতিশোধ নেওয়া হবে।”

“দেশের প্রতিটি ইঞ্চি থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করা আমাদের সংকল্প এবং তা সম্পন্ন হবেই”- এইভাবে বৃহস্পতিবার দেশের প্রতিটি কোণ থেকে সন্ত্রাসবাদকে নির্মূল করার জন্য সরকারের যে প্রতিশ্রুতি তা পুনর্ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থনের কথাও বলেন। তাঁর কথায়, “কেবল ১৪০ কোটি ভারতীয় নয়, সমগ্র বিশ্ব এই লড়াইয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে এই লড়াইয়ে বিশ্বের সমস্ত দেশ একত্রিত হয়ে ভারতের জনগণের সঙ্গে রয়েছে।” তিনি এও জানান যে সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত বিজেপির লড়াই অব্যাহত থাকবে। পরিশেষে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দেওয়া হবে।”

ভূস্বর্গ আকস্মিকভাবেই বেশ কয়েক বছর পর আতঙ্ক, ক্রোধের নামান্তর হয়ে উঠেছে। গত ২২ এপ্রিল পাহেলগাঁওয়ের বৈসরণের সবুজ তৃণভূমি ভিজেছে ২৫ জন নিরীহ পর্যটক ও এক প্রতিবাদী সাহসী কাশ্মীরীর রক্তে। পর্যটকদের উপর পাঁচ সন্ত্রাসীর কাপুরুষোচিত আক্রমণ নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে।

এই নক্কারজনক ঘটনারতদন্ত চালাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা (এএনআই)। তারা যাদের আটক ও গ্রেফতার করেছে তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে যে সন্ত্রাসীরা বৈসরণ উপত্যকায় উপস্থিত ছিল কমপক্ষে ৪৮ ঘন্টা আগে থেকে।

হামলার পর ওভার গ্রাউন্ড ওয়ার্কার্সদের (যারা সন্ত্রাসীদের প্রতি সহানুভূতিশীল) জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় সন্ত্রাসীরা আরু ভ্যালি, বেতাব ভ্যালি, স্থানীয় একটি পার্ক বৈসরণকে হামলা করার জন্য বেছেছিল। কিন্তু বৈসরণ ছাড়া অন্যান্যগুলিতে নিরাপত্তা বেষ্টনী প্রবল, তাই শেষ পর্যন্ত বৈসরণকেই বেছে নেওয়া হয়। গোয়েন্দা সংস্থাগুলির বিশ্বাস সন্ত্রাসীদের কাছে উন্নতমানে যোগাযোগ সরঞ্জাম ছিল। সেগুলি এতটাই উন্নত যে তাতে সিম কার্ড ব্যবহারের প্রয়োজন ছিল না। স্বল্প-দৈর্ঘ্যের এনক্রিপ্টেড ট্রান্সমিশন ছিল। সন্ত্রাসীরা তিনটি স্যাটেলাইট ফোন ব্যবহার করেছিল সম্ভবত দুপুর ১.১৫ তে শুরু হওয়া হামলার আগ পর্যন্ত তাদের অবস্থান গোপন রাখতে।

হামলার পরিকল্পনা ছিল খুব সহজ ছিল। তিনজন সন্ত্রাসী বৈসরণের আশপাশের গোপন স্থান থেকে বেরিয়ে এসে পর্যটকদের উপর গুলি চালায়। চতুর্থজন চারদিকে নজর রাখছিল। এই হামলার পর ভারতের প্রাথমিক প্রতিক্রিয়া ছিল কূটনৈতিক বিধিনিষেধের ঝড়। যার মধ্যে রয়েছে দেশ থেকে পাকিস্তানি নাগরিকদের বহিষ্কার, সিন্ধু জল চুক্তি স্থগিত, পাকিস্তানি কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা। পাকিস্তানও ভারতীয়দের বহিষ্কার করে এবং সিমলা শান্তি চুক্তি স্থগিত করে প্রতিক্রিয়া জানায়। দুই দেশ একে অপরের বিমানের জন্য নিজেদের আকাশসীমাও বন্ধ করে দিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ