দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কঙ্গনাকে চড় মারার খেসারত, বদলি সিআইএসএফ জওয়ানকে

নিজস্ব প্রতিনিধি : শেষ পর্যন্ত অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতকে চড় মারার খেসারত দিতেই হল। বদলি করে দেওয়া হল সিআইএলএফ জওয়ান কুলবিন্দর কউরকে। সেইসঙ্গে তাঁর স্বামীকেও বদলি করে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনাকে থাপ্পর মারতে দেখা যায় সিআইএসএফ জওয়ানকে।

চণ্ডীগড় বিমানবন্দরে কঙ্গনা রানাওয়াতকে থাপ্পর মারার পর সাসপেন্ড করা হয়েছিল সিআইএসএফ জওয়ান কুলবিন্দর কউরকে। সম্প্রতি তাঁকে কাজে বহাল করা হয়। কিন্তু তাঁকে চণ্ডীগড়ে রাখা হয়নি। বদলি করা হয়েছে বেঙ্গালুরুতে। জানা গিয়েছে, থাপ্পর মারার ঘটনা সামনে আসার পর কঙ্গলা দিল্লিতে গিয়ে সিআইএসএফের উচ্চ আধিকারিকদের কাছে নালিশ জানিয়েছিলেন। এখন এই ঘটনায় কঙ্গনার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা চলছে। পাশাপাশি ওই সিআইএসএফ জওয়ানের বিরুদ্ধে বিভাগীয় তদন্তও চালানো হচ্ছে।

কিন্তু কী কারণে এই ধরনের ঘটনা ঘটল। গত ৬ জুন চণ্ডীগড় বিমানবন্দরে দিল্লিতে যাওয়ার জন্য বিমান ধরতে এসেছিলেন বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। সেইসময়ই বিজেপি সাংসদকে থাপ্পর মারেন কুলবিন্দর কউর নামে এক মহিলা কনস্টেবল। থাপ্পর মারার ঘটনার পর একটি ভিডিও ভাইরাল হয়ে যায়। সেই ভিডিওতে সিআইএসএফ জওয়ানকে বলতে শোনা যায়, ‘কঙ্গনা বলেছিলেন, টাকা নিয়ে নাকি কৃষক আন্দোলনে বসেছিলেন মহিলারা। সেই আন্দোলনে আমার মাও অংশগ্রহণ করেছিলেন।‘ থাপ্পর মেরেই কঙ্গনার সেই বক্তব্যের প্রতিবাদ করেছিলেন সিআইএসএফ জওয়ান।

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

রজনীকান্ত থেকে কমল হাসান, সকাল সকাল তামিলনাড়ুর গণতান্ত্রিক উৎসবে সামিল তারকারা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ