‘‌নাগরিকদের আন্তরিকতার সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালন করা উচিত’‌, বার্তা দিলেন ভাগবত

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ আজ, সোমবার ৭৭তম প্রজাতন্ত্র দিবস। আর এই দিনই সংবিধান নিয়ে বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। আজ আরএসএস প্রধান মোহন ভাগবত ভারতকে বিশ্বের একটি শীর্ষস্থানীয় প্রজাতন্ত্র হিসেবে গড়ে তোলার জন্য নাগরিকদের সংবিধানে বর্ণিত দায়িত্ব আন্তরিকতার সঙ্গে পালনের আহ্বান জানিয়েছেন। সংবিধান যে সবার উপরে কার্যত সে কথা বুঝিয়ে দিলেন সরসংঘচালক। নাগরিকদের আন্তরিকতার সঙ্গে সাংবিধানিক দায়িত্ব পালন করা উচিত বলেও বার্তা দিয়েছেন তিনি।

এদিকে আজ সংবিধান নিয়েই বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপরই মুজফ্‌ফরপুর থেকে সংবিধান নিয়ে বার্তা দিলেন আরএসএস প্রধান। ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে আরএসএসের মুজফফরপুর বিভাগীয় কার্যালয়, ‘‌মধুকর নিকেতন’‌–এ জাতীয় পতাকা উত্তোলন করার পর এক সমাবেশে ভাষণ দিচ্ছিলেন মোহন ভাগবত। সেখানেই এই বার্তা দেন তিনি।

অন্যদিকে নাগরিকদের কেমন দায়িত্ব পালন করা উচিত?‌ কেমন করে তা জানা যাবে?‌ এইসব প্রশ্নের উত্তর নিজের বক্তব্যে তুলে ধরেন আরএসএস প্রধান। এই বিষয়ে মোহন ভাগবত বলেন, ‘‌সংবিধানই আমাদের ধর্ম শিক্ষা দেয়। নিয়মিত এটি পাঠ নাগরিকদের তাঁদের কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করে এবং আইন মেনে চলাও একটি প্রাথমিক নাগরিক কর্তব্য।’‌ তিনি ভারতীয় সংস্কৃতিতে প্রোথিত বেশ কয়েকটি ‘‌অলিখিত নিয়ম’‌ উল্লেখ করেছেন। যা মানবতা এবং সামাজিক সম্প্রীতি রক্ষার বার্তা বহন করে।

এছাড়া আরএসএস প্রধানের বক্তব্য, ভারতকে বিশ্বের শীর্ষস্থানীয় জাতি হিসেবে গড়ে তুলতে হলে নাগরিকদের জনজীবনে ধারাবাহিকভাবে আদর্শ আচরণ প্রদর্শন করতে হবে। মোহন ভাগবতের কথায়, ‘‌আমাদের পূর্বপুরুষদের মহান ত্যাগের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছিল। ভারতকে একটি প্রজাতন্ত্র হিসেবে সংরক্ষণ এবং শক্তিশালী করা নাগরিকদের সম্মিলিত দায়িত্ব।’‌ রাজধানীর কর্তব্যপথে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রজাতন্ত্র দিবস পালন করছেন তখন মোহন ভাগবতের এমন মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

অভয়া কাণ্ডের দু’বছর, পানিহাটিতে নির্যাতিতা চিকিৎসকের বাড়ি যেতে পারেন মুখ্যমন্ত্রী

আজ অভয়ার বাড়িতে যেতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

শেষকৃত্যের অনুষ্ঠান থেকে ফেররা পথে ৯০ ফুট গভীর কুয়োয় পড়ল গাড়ি, মৃত ২ মহিলা

রবিবারের ছুটি কি ভেস্তে দেবে বৃষ্টি? কলকাতা-সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর