সিএএ অসাংবিধানিক? মঙ্গলে শুরু সুপ্রিম শুনানি

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লোকসভা ভোটের মুখেই রাজনৈতিক ডিভিডেন্ড তুলতে দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন চালু করেছে কেন্দ্র। ওই আইনকে অসাংবিধানিক ঘোষণার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে দায়ের হয়েছে ২৩৭টি আবেদন। আজ মঙ্গলবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুরু হচ্ছে ওই আর্জির শুনানি। ফলে গোটা দেশের চোখ থাকছে ওই শুনানির দিকে। শীর্ষ আদালত কী রায় দেয়, তার দিকে তাকিয়ে সব পক্ষ।

২০১৯ সালে দেশজুড়্বে বিক্ষোভের মধ্যেই সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন সংক্রান্ত বিল পাশ করেছিল মোদি সরকার। ওই বছরের ডিসেম্বরেই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বিলে সই করেন। ফলে নাগরিকত্ব সংশোধনী বিল আইনে পরিণত হয়। যদিও আইনের ধারা চূড়ান্ত করতে প্রায় চার বছর সময় নেয় স্বরাষ্ট্র মন্ত্রক। লোকসভা ভোটের মুখে তড়িঘড়ি করে আইন কার্যকর করার কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে কেন্দএ। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। তৃণমূল কংগ্রেস নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তামিলনাডুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন, কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের রাজ্যে কার্যকর হবে না নাগরিকত্ব সংশোধনী আইন। যদিও সংবিধান বিশেষজ্ঞরা জানিয়েছেন, আইন কার্যকর করতে বাধ্য দেশের সব কয়টি রাজ্য।

ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে দেশের সংবিধানকে লঙ্ঘন করা হচ্ছে অভিযোগ জানিয়ে সিএএ’কে অসাংবিধানিক আখ্যা দিয়ে শীর্ষ আদালতে জমা পড়েছে একাধিক আর্জি। আবেদনকারীদের মধ্যে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ মহুয়া মৈত্র যেমন রয়েছেন, তেমনই রয়েছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। পাশাপাশি ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ-সহ আরও কয়েকটি সংগঠনও সিএএ কার্যকরের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছে। সব আবেদনের শুনানি একই সঙ্গে করার সিদ্ধান্ত নিয়েছে শীর্ষ আদালত।

 

ঘর সাজাতে বিপদ ডেকে আনছেন না তো? ক্ষতি এড়াতে আজই সরান এই ৫ গাছ

নিজের গড়েই হামলার মুখে অনুব্রত মণ্ডল, গ্রেফতার তিন দুষ্কৃতী

ক্লাস চলাকালীন বই নিয়ে ঝগড়া, সহপাঠীকে ধারাল বস্তু দিয়ে কোপ ছাত্রের

ভারতের বিরুদ্ধে তিন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটারের সেঞ্চুরি, বড় রানের টার্গেট পেলেন শুভমনরা

পুজোর মুখে যাত্রীদের বড় উপহার! একাধিক রুটে এসি ট্রেনের বাড়তি স্টপেজ দিল রেল

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay