আন্দোলন ভাঙতে সক্রিয়! সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলির ‘ভূমিকায়’ ক্ষুব্ধ আন্দোলনকারীরা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সমাজকর্মী সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমোর বিরুদ্ধে পড়ুয়াদের আন্দোলন ভাঙতে কলকাঠি নাড়ার অভিযোগ উঠেছে। ক্ষুব্ধ পড়ুয়ারা স্পষ্টই ককরোচ জনতা পার্টির প্রধান অভিজি‍ৎ দীপকে-কে জানিয়ে দিয়েছেন, ‘সোনম ওয়াংচুকের স্ত্রী যেন যন্তরমন্তরে ধর্না মঞ্চে ওঠার সুযোগ না পান। প্রয়োজনে সোনম ওয়াংচুককেও আন্দোলনে সামিল হতে দেওয়া হবে না। আন্দোলনকে নষ্ট করে কাউকে ব্যক্তিগত ফায়দা তুলতে দেওয়া হবে না।’ আন্দোলন ভাঙতে পিছন থেকে কলকাঠি নাড়ার অভিযোগ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানাতে চাননি গীতাঞ্জলি।

নিট পরীক্ষায় প্রশ্নফাঁসের জেরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির তরফে ধর্না-অবস্থান শুরু করা হয়। তার সাত দিন পরে সমাজকর্মী সোনম ওয়াংচুক ধর্না মঞ্চেই অনশনে বসেন। টানা ২০ দিন ধরে অনশন করেন। পরে তাঁকে দিল্লি পুলিশ জোর করে তুলে নিয়ে গিয়ে সফদরজং হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে দিল্লি হাইকোর্টের নির্দেশে স্থানান্তরিত করা হয় মেদান্তা হাসপাতালে। আর ওই হাসপাতালে ভর্তির পরেই বেসুরো গাইতে শুরু করেন সোনম ওয়াংচুক। প্রথম থেকে ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে অনড় থাকলেও পরে সেই দাবি থেকে সরে আসেন। এমনকি ককরোচ জনতা পার্টির শীর্ষ পদাধিকারীদের অন্ধকারে রেখেই হাসপাতালে দুই কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক করেন সোনম। শুধু তাই নয়, অনশন ভাঙার শর্ত নিয়েও পিছু হটেন।

আন্দোলনকারী পড়ুয়ারা মনে করছেন, ‘সোনম ওয়াংচুকের ওই ডিগবাজির পিছনে রয়েছেন তাঁর স্ত্রী গীতাঞ্জলি আংমো। আন্দোলনকারীদের সঙ্গে কোনও আলোচনা না করেই স্বামীকে দিয়ে কেন্দ্রের উদ্দেশে চিঠি লিখিয়েছেন তিনি।’ সূত্রের খবর, গীতাঞ্জলির ওই রহস্যময় ভূমিকায় ক্ষুব্ধ আন্দোলনকারীরা। তাঁরা ককরোচ জনতা পার্টির প্রধান অভিজি‍ৎ দীপকে-কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা ও আত্মঘাতী নিট পরীক্ষার্থীদের পরিবারকে ১ কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি যতক্ষণ না মিটছে, ততক্ষণ আন্দোলন চলবে। ককরোচ জনতা পার্টি যদি ওই দুই শর্ত পূরণ ছাড়া আন্দোলন প্রত্যাহার করতে চায়, করতে পারে। সেক্ষেত্রে সাধারণ পরীক্ষার্থীরাই আন্দোলন চালিয়ে যাবে। কারও দাবার বোড়ে হবেন না।’

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ডাক্তারের নাম ভাঙিয়ে প্রৌঢ়ের ফ্ল্যাট জবরদখলের চেষ্টা-খুনের হুমকি, চাঞ্চল্যকর ঘটনা কল্যাণীতে

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ফের নিম্নচাপ, রাত পোহালেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে

বিলাসপুরে ‘বাংলাদেশি’ সন্দেহে মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকদের আটক, শাহকে চিঠি দিলেন অধীর

মহিলার পেটে মিলল কলম-বোল্ট সহ একাধিক জিনিস, তাজ্জব চিকিৎসকরা যা করলেন…

রাষ্ট্রপতিকে আর ‘মহামান্য’ বলা যাবে না, নিষেধাজ্ঞা জারি করল তারেক সরকার