জম্মু-কাশ্মীরে প্রকৃতির রুদ্রমূর্তি, রামবানে তুমুল বৃষ্টিতে সব লণ্ডভণ্ড, ভূমিধসে নিহত ৩

রবিবার সকালে জম্মু-কাশ্মীরের রামবান ধর্মকুণ্ডে আচমকাই মেঘ ফেটে বৃষ্টি নামে। সে যেন প্রকৃতির অদ্ভূত ধ্বংসলীলা। তুমুল বৃষ্টিতে শহর ডুবে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রকৃতির রুদ্রমূর্তি। রবিবার সকালে জম্মু-কাশ্মীরের রামবান ধর্মকুণ্ডে আচমকাই মেঘ ফেটে বৃষ্টি নামে। সে যেন প্রকৃতির অদ্ভূত ধ্বংসলীলা। তুমুল বৃষ্টিতে শহর ডুবে গিয়েছে। আতঙ্কের সৃষ্টি হয় গোটা এলাকায়। ইতি মধ্যেই আকস্মিক বন্যায় তিনজন মারা গিয়েছেন। একজনকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। অনেক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার জলে ভেসে যাচ্ছে পশু-পাখিরা। নিমেষেই লণ্ডভণ্ড হয়ে গিয়েছে রামবানের ধর্মকুণ্ড এলাকা। বন্যায় বহু মানুষ বাড়িতে আটকা পড়ে গিয়েছেন। শুরু হয়েছে উদ্ধার অভিযান।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গ্রামে প্রবেশ করা বন্যার জলে ১০০ টি ঘর সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। ২৫ থেকে ৩০ টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এলাকায় বন্যার জল প্রবেশ করায় অনেকেই বাড়িতে আটকা পড়েছেন। তাঁদের উদ্ধার অভিযান চলছে। গোটা ধর্মকুণ্ড এলাকা তছনছ হয়ে গিয়েছে। উদ্ধারকারী দল এখনও পর্যন্ত ৯০ থেকে ১০০ জনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। আচমকা বন্যায় ডুবে গিয়েছে ধর্মকুণ্ডু। মানুষজনের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যেই প্রশাসন জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। রামবান জেলার ডেপুটি কমিশনার এক্স পোস্টে লিখেছেন, খারাপ আবহাওয়া এবং ভারী বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে রামবান জেলার সকর জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

যেকোনও জরুরি পরিস্থিতিতে, আপনি 01998-295500, 01998-266790 নম্বরে 24×7 জেলা নিয়ন্ত্রণ কক্ষে যোগাযোগ করুন। এই বিষয়ে বিজেপি নেতা এবং সাংসদ জিতেন্দ্র সিংহ বলেছেন, ‘জম্মু ও কাশ্মীরের রামবান জেলার রামবান শহরের আশেপাশের এলাকায় রাতভর ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। জাতীয় মহাসড়ক অবরুদ্ধ এবং দুর্ভাগ্যবশত ৩ জন মারা গিয়েছেন এবং কিছু পরিবারের সম্পত্তির ক্ষতি হয়েছে। দুর্যোগ মোকাবিলায় আমি ডেপুটি কমিশনার বসির-উল-হক চৌধুরীর সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রাখছি। আর্থিক এবং অন্যান্য সকল ধরণের ত্রাণ প্রদান করা হচ্ছে। তবে জনগণের কাছে আর্জি, কেউ আতঙ্কিত হবেন না, একসঙ্গে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠব। জেলা প্রশাসককে বলা হয়েছে, প্রয়োজনে এমপির ব্যক্তিগত সম্পদ থেকেও ত্রাণ সরবরাহ করা হবে।’

আলিপুরে সরকারি অফিসে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

চোট সারিয়ে মাঠে ফিরেই গোল মেসির, ফাইনাল প্রস্তুতি ম্যাচে বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, ব্যাপক শোরগোল এলাকায়

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ