ভারতে মৃত্যুমিছিল, লজ্জা হওয়া উচিত, কেন্দ্রকে নিশানা মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি :  দেশে একের পর এক দুর্ঘটনা। কখনও আহমেদাবাদ, কখনও কেদারনাথ, কখনও পুণে। দেশজুড়ে যেন চলছে মৃত্যু মিছিল। বিগত কয়েকদিনে দেশের বিভিন্নপ্রান্তে বিমান দুর্ঘটনা থেকে কপ্টার দুর্ঘটনা এমনকি সেতু বিপর্যয়ের ঘটনাও ঘটেছে। এই সকল ঘটনায় শতাধিক মানুষের প্রাণ গিয়েছে। আহত হয়েছে বহু। এই ঘটনারই তোপ দেগেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ( CM Mamata Banerjee)।

রাজ্য বিধানসভার বাদল অধিবেশনে সোমবার কেন্দ্রকে তোপ দেখে তিনি বলেছেন, ভারতজুড়ে মৃত্যুমিছিল চলছে। লজ্জা হওয়া উচিৎ কেন্দ্রের। দেশের বিভিন্ন প্রান্তে শুধু দুর্ঘটনার খবরই আসছে। এই ক্ষেত্রে কী করছে কেন্দ্র? বিমান ভেঙে পড়া থেকে শুরু করে সেতু ভেঙে পড়ার ঘটনা ঘটেছে ভারতে। গত বৃহস্পতিবার আহমেদাবাদে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন প্রায় ২৭০ জন। সেই রেশ কাটতে না কাটতেই রবিবার কেদারনাথ থেকে গুপ্তকাশী যাওয়ার পথে ভেঙে পড়ে একটি কপ্টার। সেখানেও প্রাণ হারিয়েছেন ৭জন।

রবিবারই আরো একটি খারাপ খবর আসে পুণে থেকে। সেখানে ইন্দ্রায়ণী নদীর ওপরে নির্মিত সেতু ভেঙে পড়ে। খরস্ত্রোতা নদীতে ভেসে গিয়েছেন ৩০ জনের বেশি পর্যটক।

এই নিয়েই সোমবার বিধানসভায় কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM)। তাঁর কথায়, একসঙ্গে এত গুলো দুর্ঘটনা কীভাবে ঘটল? এই ঘটনার দায় কার? লজ্জা হওয়া উচিৎ কেন্দ্রের। এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও বিধানসভায় সোচ্চার হয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাঁর কথা বলার সময়ে বার বার বাধা দিয়েছে বিজেপি বিধায়করা। বিক্ষোভ প্রদর্শন করেছেন তাঁরা।

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

বৃহস্পতিবার সকালে স্ত্রীকে নিয়ে কালীঘাটে পুজো দিলেন শিল্পপতি গৌতম আদানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

জামুই শ্লীলতাহানি কাণ্ডে নয়া মোড়, ২৩ বছর পর খুনের মামলায় গ্রেফতার অভিযুক্তের বাবা

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা