‘‌এই ঘটনার যথাযথ তদন্ত প্রয়োজন’‌, অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনায় মৃত্যু নিয়ে দাবি মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। মহারাষ্ট্রের বারামতীতে ভেঙে পড়ল তাঁর বিমান। বিমানে মোট ৬ জন ছিলেন বলে খবর। স্থানীয় বাসিন্দারা তীব্র আওয়াজ পেয়ে দৌড়ে আসেন। এই দুর্ঘটনার পরই বিমানটিতে আগুন ধরে যায়। অজিত পাওয়ারের মৃত্যুতে আলোড়ন পড়ে গিয়েছে জাতীয় রাজনীতির অলিন্দে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খবর পেয়ে ফোন করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে। আজ, বুধবার সকাল পৌনে ৯টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ারের পরিবারের সদস্যরা এই মৃত্যুতে ভেঙে পড়েছেন। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যথোপযুক্ত তদন্তের দাবি করেছেন।

এদিকে এনসিপি নেতা তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের বুধবার বারামতীতে চারটি সভা ছিল। জেলা পরিষদ নির্বাচনের প্রচার করার কথা ছিল তাঁর। আজ সকালে ওই ছোট বিমানে অজিত পাওয়ার ও তাঁর দেহরক্ষীরা ছিলেন। বারামতীর কাছে কোনও সমস্যা হওয়ায় জরুরি অবতরণের চেষ্টা করেন পাইলট। তখনই বিমানটি ভেঙে পড়ে। তারপর আগুন ধরে যায়। এই ঘটনার কথা শুনেই এক্স হ্যান্ডেলে পোস্ট করে নিজের শোকপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

অন্যদিকে একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ৬৬ বছর বয়সি অজিত পাওয়ারকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, ভেঙে পড়ার পর বিমানের সামনের অংশ পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা নিয়ে উচ্চপর্যায়ের তদন্ত হবে। তবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স পোস্টে লিখেছেন, ‘‌অজিত পাওয়ারের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে মর্মাহত ও শোকস্তব্ধ! মহারাষ্ট্রের উপ–মুখ্যমন্ত্রী এবং তাঁর সহযাত্রীরা আজ সকালে বারামতীতে এক ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন এবং আমি গভীর ক্ষতির অনুভূতি অনুভব করছি।’‌

এছাড়া এই প্রাইভেট চাটার্ড বিমান দুর্গটনায় পড়ে অজিত ও বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। বিমানে থাকা অজিত পাওয়ার এবং সহযাত্রীদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডিজিসিএ। দুর্ঘটনার পর একাধিক ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার পর টুকরো হয়ে যায়। এই বিমান দুর্ঘটনায় মারা গেলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। আর এই ঘটনা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘‌তাঁর কাকা শরদ পাওয়ার জি–সহ তাঁর পরিবারের প্রতি এবং প্রয়াত অজিতজির সকল বন্ধুবান্ধব এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা রইল। এই ঘটনার যথাযথ তদন্ত প্রয়োজন।’‌

 

 

 

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের

স্বাদে অতুলনীয়! দুপুরের ভোজে বানিয়ে নিন নিরামিষ দই বেগুন