কর্নাটকে গণধর্ষণের শিকার ইজরায়েলি তরুণীর সঙ্গীর দেহ খালের জল থেকে উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কোপাল্লের গণধর্ষণের ঘটনায় ইজরায়েলি তরুণীর সঙ্গে থাকা এক যুবকের মৃতদেহ শনিবার (৮ মার্চ) সকালে তুঙ্গভদ্রা নদীর খাল থেকে উদ্ধার করেছে পুলিশ। মৃত যুবক ওড়িশার বাসিন্দা। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। যদিও শিগগিরই তিন ধর্ষককে গ্রেফতার করা হবে বলে আশ্বাস দিয়েছেন কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসাদ্দি। অভিযুক্তদের বিরুদ্ধে আগেই ধর্ষণ –ডাকাতির মামলা রুজু করা হয়েছিল। এবার খুনের মামলাও রুজু করা হবে বলে জানিয়েছেন তিনি।

গত বৃহস্পতিবার (৬ মার্চ) বেঙ্গালুরু থেকে ৩৬০ কিলোমিটার দূরে কোপ্পালে তুঙ্গভদ্রা নদীর খালের ধারে বেড়াতে যাওয়া এক ইজরায়েলি তরুণী ও স্থানীয় হোমস্টে’র মালকিন গণধর্ষণের শিকার হন। তাদের সঙ্গে থাকা এক মার্কিন পর্যটক এবং মহারাষ্ট্র ও ওড়িশার দুই বাসিন্দাকেও নিগৃহীত করে দুষ্কৃতীরা। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে হোমস্টে’র মালকিন জানিয়েছেন, ‘গত বৃহস্পতিবার (৬ মার্চ) নৈশভোজ শেষে তুঙ্গভদ্রা ক্যানালের কাছে ঘুরতে গিয়েছিলেন পাঁচজন। তার মধ্যে ২৭ বছর বয়সী এক ইজরায়েলি তরুণী ছাড়াও এক মার্কিন পর্যটক এবং ওড়িশা ও মহারাষ্ট্রের দুই বাসিন্দা ছিলেন। আচমকাই একটি মোটরবাইক চেপে তিন যুবক হাজির হয়। কোথায় পেট্রল মিলবে তা জানতে চায় এবং ইজরায়েলি তরুণীর কাছে ১০০ টাকা দাবি করে। সঙ্গে থাকা বাকি তিনজন তাতে আপত্তি জানান। এ নিয়ে দু’পক্ষের মধ্যে শুরু হয় বচসা। ওই বচসা চলাকালীন আগন্তুকরা আচমকাই ইজরায়েলি তরুণীর সঙ্গে থাকা তিন পুরুষ সঙ্গীকে ধাক্কা দিয়ে খালের জলে ফেলে দেয়। এর পরে ইজরায়েলি তরুণীকে একপাশে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে। তার পর তাকেও ধর্ষণ করা হয়। অপরাধ করার পরে মোটরবাইকে চেপে চম্পট দেয় তিন দুষ্কৃতী।’

কোপ্পালের পুলিশ সুপার রাম এল আরাসিদ্দি জানিয়েছেন, ‘ঘটনার সময়ে দুষ্কৃতীরা  ধাক্কা মেরে ইজরায়েলি তরুণীর যে তিন সঙ্গীকে খালে ফেলে দিয়েছিলেন তার মধ্যে  মার্কিন পর্যটক ড্যানিয়েল এবং মহারাষ্ট্রের বাসিন্দা পঙ্কজ সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও তলিয়ে যান ওড়িশার বাসিন্দা বিভাস। তাঁর খোঁজে শনিবার সকালে খালে বিশেষ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে নিথর দেহ উদ্ধার হয়। গণধর্ষণের শিকার দুই নির্যাতিতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলেও জানিয়েছেন কোপ্পালের পুলিশ সুপার।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6