রাষ্ট্রদ্রোহ আইন বদলের পক্ষে নয় আইন কমিশন

আইন মন্ত্রকে জমা দেওয়া রিপোর্টে কমিশন জানিয়েছে, ভারতীয় দন্ডবিধির ১২৪এ ধারা কোন পরিস্থিতিতে ব্যবহার করা উচিত সেই সংক্রান্ত কিছু নির্দেশিকা দিয়ে এটি রেখে দিতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাষ্ট্রদ্রোহ আইন বদলের প্রয়োজন নেই বলে জানাল ভারতের আইন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশে বর্তমানে স্থগিত রয়েছে ঔপনিবেশিক আমলের রাষ্ট্রদ্রোহ আইন। সেই আবহে এই আইন বদলের প্রয়োজন নেই বলে কেন্দ্রকে পরামর্শ দিল আইন কমিশন। আইন মন্ত্রকে জমা দেওয়া রিপোর্টে কমিশন জানিয়েছে, ভারতীয় দন্ডবিধির ১২৪এ ধারা কোন পরিস্থিতিতে ব্যবহার করা উচিত সেই সংক্রান্ত কিছু নির্দেশিকা দিয়ে এটি রেখে দিতে হবে।

আইন মন্ত্রকে পেশ করা রিপোর্টে কমিশন আরও বলেছে, যে রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহার রোধ করতে কেন্দ্র কিছু নির্দেশিকা তৈরি করতে পারে। কমিশন আরও বলেছে ১২৪এ- ধারার অপব্যবহারের অভিযোগ, এটি বাতিলের ডাক পারে না। রিপোর্টে জোরের সঙ্গে বলা হয়েছে, ঔপনিবেশিক উত্তরাধিকার এটি বাতিলের জন্য একটি বৈধ কারণ নয়।

উল্লেখ্য বিরুদ্ধ কণ্ঠস্বরকে দমাতে ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ আইনকে স্বাধীন দেশে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা দায়ের হয়েছিল। সুপ্রিম কোর্টে কেন্দ্র সরকার জানিয়েছিল ওই আইন পুনর্বিবেচনার কাজ চলছে। দেশের শীর্ষ আদালতের কাছে সময় চেয়েছিল মোদি সরকার। কেন্দ্রের অনুরোধ মেনে তিন মাসের জন্য মামলার শুনানি পিছিয়ে দিয়েছিল সর্বোচ্চ আদালত। আগামী অগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার পরবর্তী শুনানি। যদিও কেন্দ্র বার বার সময় কেনার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ মামলাকারীদের অন্যতম আইনজীবী প্রশান্ত ভূষণের।   

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার