মোদির বিরুদ্ধে মনোনয়ন জমা দিতে বাধা দিচ্ছে প্রশাসন, অভিযোগ শ্যাম রঙ্গিলার

কিন্তু সেখানে ঢুকতে গিয়েই তাঁকে বাধা দেওয়া হয়। অনেকেই অভিনেতাকে সমর্থন করেছেন। শ্যাম বলেছেন, 'শুধু জেতা বা পরাজয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমায় যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে লড়ব।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অনুকরণ করেই বাজিমাত। তাতেই জনপ্রিয়তা। কিন্তু ১০ বছরে বদলেছে অনেককিছু, তাতে মোদির উপর ভালোবাসার থেকে বেশি বিদ্বেষ জন্মেছে, তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর বিরুদ্ধেই লড়াইয়ে নেমেছিলেন জনপ্রিয় কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। ওদিকে বারাণসীতে নিজের দলের টিকিটেই দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(NARENDRA MODI), আজ ছিল তাঁর মনোনয়ন জমা দেওয়ার দিন। কিন্তু মোদির বিরুদ্ধে লড়বেন বলে মনোনয়নই জমা নেওয়া হল না জনপ্রিয় কমেডিয়ান শ্যাম রঙ্গিলার। কোনও ভয়ডর ছাড়াই স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করার স্বপ্ন দেখেছিলেন কমেডিয়ান, কিন্তু মনোনয়ন জমা দিতে গিয়েই হয়ে গেল ছন্দপতন। মোদির পোষা কর্মীরা মনোনয়নই জমা নিলেন না।

রীতিমতো অরাজকতার সম্মুখীন হলেন শ্যাম রঙিলা। কৌতুক অভিনেতা নিজেই মঙ্গলবার জানালেন একথা। তাঁর দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্যে বারাণসী লোকসভা কেন্দ্র থেকে তাঁর মনোনয়ন পত্র জমা নেওয়া হয়নি। প্রশাসন রীতিমতো বাধার সৃষ্টি করেছে। এমন ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ শ্যাম রঙ্গিলা, নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যেই তিনি অভিযোগ করেছেন। রঙ্গিলার অভিযোগ, গত ১০ মে তিনি মনোনয়ন পত্র জমা দিতে গেলে তাঁকে আজ মঙ্গলবার জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে যেতে বলা হয়েছিল। কিন্তু সেখানে ঢুকতে গিয়েই তাঁকে বাধা দেওয়া হয়। অনেকেই অভিনেতাকে সমর্থন করেছেন। শ্যাম বলেছেন, ‘শুধু জেতা বা পরাজয় আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। আমায় যেকোনো মূল্যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনে লড়ব। আমি বিখ্যাত হওয়ার জন্যেই নির্বাচনী মাঠে নামতে চাই। যদিও আমি জনগণের কাছে এমনিতেও বিখ্যাত।” কৌতুক অভিনেতা মনোনয়নপত্র জমা দেওয়ার জন্যে গত চারদিন আগেই রাজস্থান থেকে বারাণসীতে এসেছেন। এবং তিনি বারাণসীতে প্রচারও চালিয়েছেন। আজ শেষ দিন সকাল ৯. ১৫ নাগাদ মনোনয়ন জমা দেওয়ার জন্যে তিনি বারাণসী জেলা নির্বাচন অফিসে পৌঁছলে সেখান থেকে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়।

নির্বাচন অফিসে প্রবেশ করার জন্যে তাঁর সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। এরপরে অভিনেতা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেন, তাঁর সঙ্গে এমন অরাজকতা নিয়ে প্রশাসনের তরফ থেকেও কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি। তাঁর কথায়, তাঁর মনোনয়ন নেওয়া হোক, পরে বাতিল করে দিলেও অসুবিধা নেই। এমনকি নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করার পরেও অভিনেতার ডাকে কেউ সাড়া দেয়নি। বিষয়টি সোশ্যাল মিডিয়াতেও ব্যপক হুলস্থূল ফেলে দিয়েছে। তবে একজন ব্যবহারকারী বলেছেন, ইতিমধ্যেই কংগ্রেস, বিএসপি, পাঁচটি ছোট দল এবং সাতটি স্বতন্ত্র প্রার্থী সহ মোট ১৪ জন লোকসভা আসন থেকে নিজেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু কিছু মানুষ মিথ্যে প্রতারণা চালিয়ে যাচ্ছেন। কান্নাকাটি করে লোক ভোলাতে চাইছেন। অন্যদিকে কংগ্রেস নেতা সুরেন্দ্র রাজপুত জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদিসহ সকলেই স্বাধীনভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন। কিন্তু রঙ্গিলা নামক একজন ইউটিউবারের মনোনয়নপত্র নেওয়া হয়নি। বুকে একগাদা সাহস নিয়ে এবার বারাণসী কেন্দ্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরোধী স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়াই করতে চেয়েছিলেন শ্যাম রঙ্গিলা। কিন্তু মনে হচ্ছে তাঁর স্বপ্ন স্বপ্নই রয়ে যাবে।

শেখ হাসিনার পরিত্যক্ত বাড়ি ‘সুধা সদন’ থেকে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার

Durand Cup Derby: সাহালের গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে জয়ী মোহনবাগান

আন্দোলনের নামে ধর্মতলায় অশান্তি পাকানোর অভিযোগে আটক ৫

গুঞ্জন সত্যি করে তৃতীয়বার বাবা হলেন কাঞ্চন, পুত্র নাকি কন্যা কে এল শ্রীময়ীর কোলে?

ঈশান ও তিলকের ঝোড়ো ব্যাটিংয়ে জিম্বাবোয়ের বিরুদ্ধে ২১৯ রান তুলল টিম ইন্ডিয়া

মুখ্যমন্ত্রীর কড়া অ্যাকশন, আইপিএস-সহ একাধিক পুলিশ আধিকারিক সাসপেন্ড

বিয়ের অনুষ্ঠান ছেড়ে সরাসরি যন্তরমন্তরে হাজির লেহঙ্গা-চোলি পরিহিত কনে, ভাইরাল ভিডিও

প্রধানমন্ত্রীর ছবিতে সিগারেট জ্বালানোর অভিযোগ, গ্রেফতার বারাসাতের যুবক

ধর্মেন্দ্র প্রধান-ই প্রথম নন, আন্দোলনের মুখে ইস্তফা দিয়েছিলেন এম জে আকবর-ও

পড়ুয়াদের দাবি মেনে ইস্তফা দিলেন ধর্মেন্দ্র প্রধান

‘এমন ব্যবস্থা করব, ৩ পুরুষ মনে রাখবে’, ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে কড়া বার্তা শুভেন্দুর

অন্নপূর্ণা যোজনায় কাদের নাম থাকবে আর কারা বাদ? বিধায়কদের বড় নির্দেশ শুভেন্দুর

‘তোমরা প্রমাণ করে দিয়েছো…’, ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিতেই ‘আরশোলা’দের কুর্নিশ প্রকাশ রাজের

‘তোমাদের পাশে আছি’ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েও ছাত্রদের পাশে থাকার বার্তা শাবানা আজমির