চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘কমিউনিস্ট ভারত ছোড়ো’, জেএনইউতে পাল্টা দেওয়াল লিখন হিন্দু রক্ষা দলের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের অন্যতম অভিজাত শিক্ষা প্রতিষ্ঠান জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (জেএনইউ) ‘ব্রাহ্মণ ভারত ছোড়ো’ দেওয়াল লিখন ঘিরে শোরগোল পড়ে গিয়েছিল। ওই দেওয়াল লিখন ঘিরে বিতর্কের ঝড় থামতে না থামতেই এবার বিশ্ববিদ্যালয়ের মূল গেটে কমিউনিস্টদের দেশ ছাড়ার হুঁশিয়ারি দিয়ে দেওয়াল লিখল হিন্দু রক্ষা দল। শুধু কমিউনিস্টদের দেশ ছাড়ার হুমকি দিয়েই দেওয়াল লেখা হয়নি, কমিউনিস্টদের আন্তর্জাতিক কুখ্যাত সন্ত্রাসী সংগঠন আইসিসের সঙ্গেও তুলনা করা হয়েছে। ওই দেওয়াল লিখন ঘিরে নতুন করে বিশ্ববিদ্যালয় চত্বরে উত্তেজনা শুরু হয়েছে। নতুন করে অশান্তির আশঙ্কায় নিরাপত্তা বাড়িয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি জেএনইউ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ব্রাহ্মণ, বৈশ্য-বিরোধী দেওয়াল লিখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। স্লোগানগুলির কোনওটিতে লেখা রয়েছে, ‘ব্রাহ্মণরা বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যাও’, ‘ব্রাহ্মণ ভারত ছাড়ো।’ আবার কোনওটিতে হুঁশিয়ারি দিয়ে লেখা রয়েছে, ‘এখানে রক্ত ঝরবে’, ‘ব্রাহ্মণ-বৈশ্য, আমরা তোমাদের জন্য আসছি’। ওই দেওয়াল লিখন ঘিরে উত্তেজনাও ছড়ায়। বিতর্কিত দেওয়াল লিখনের জন্য বিশ্ববিদ্যালয়ের বাম ছাত্র সংগঠনের দিকেই আঙুল তুলেছিল সঙ্ঘ পরিবারের ছাত্র সংগঠন হিসেবে পরিচিত অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের নেতারা।

এদিন আচমকাই হিন্দু রক্ষা দল নামে একটি ভুঁইফোড় সংগঠনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের মূল গেটে ‘কমিউনিস্ট ভারত ছোড়ো’, ‘কমিউনিস্ট মানে আইএসআইএস’ স্লোগান দিয়ে দেওয়াল লেখা হয়। সংগঠনের সভানেত্রী পিঙ্কি চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘কমিউনিস্টরা আমাদের দেশ ছাড়ার জন্য হুমকি দিয়েছিল। আমরাই ওদের দেশ থেকে তাড়াব। ওরা রাতের অন্ধকারে দেওয়াল লিখেছে। আর আমরা প্রকাশ্যে দেওয়াল লিখেছি।’

Published by:

Share Link:

More Releted News:

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

তামিলনাড়ুতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ঝলসে মৃত্যু ১৬ শ্রমিকের

শ্রীনগরের বিমানবন্দরে পাকড়াও দুই মার্কিন নাগরিক, তল্লাশিতে মিলল স্যাটেলাইট ফোন

সুরাতের উধনা স্টেশনে পরিযায়ী শ্রমিকদের উপর নির্মম লাঠিচার্জ পুলিশের

তামিলনাড়ু থেকে গ্রেফতার নয়ডার শ্রমিক বিক্ষোভের ‘মাস্টারমাইন্ড’

মুচির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৮০ কোটি টাকার লেনদেন! গ্রেফতার ২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ