‘ওয়াকফ আইন নিয়ে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট’, আত্মবিশ্বাসী কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ওয়াকফ আইনের প্রতিবাদে ক্রমশই উত্তাল হচ্ছে দেশ। পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বিক্ষোভ অশান্তির আকার নিয়েছে। আক্রান্ত হচ্ছে পুলিশ। পোড়ানো হচ্ছে সরকারি সম্পত্তি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও ভাঙড়ের পরিস্থিতি যথেষ্টই উদ্বেগজনক। ইতিমধ্যেই কেন্দ্রের ওয়াকফ আইনকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতে দায়ের হয়েছে একাধিক মামলা। আগামিকাল বুধবারই (১৬ এপ্রিল) ওই মামলার শুনানি হওয়ার কথা। আর তার ৪৮ ঘন্টা আগেই ওয়াকফ আইন নিয়ে পরোক্ষে শীর্ষ আদালতের উপরে পাল্টা চাপ তৈরির পথে হাঁটলেন কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু। যিনি শীর্ষ আদালতের বিচারপতি নিয়োগ নিয়ে মর্জিমাফিক চলতে গিয়ে আইনমন্ত্রীর পদ খুঁইয়েছিলেন।

সোমবার (১৪ এপ্রিল) রাতে এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষা‍ৎকারে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, ‘আমি নিশ্চিত আইনসভার বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে (পড়ুন নাক গলাবে না) না সুপ্রিম কোর্ট।’ খানিকটা প্রচ্ছন্ন হুমকির সুরে তিনি বলেন, ‘আমাদের একে অপরকে সম্মান করতে হবে। আগামিকাল যদি সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে, তাহলে তা ভাল হবে না। দুই ক্ষেত্রের ক্ষমতা ও এক্তিয়ার সুনির্দিষ্ট করা রয়েছছে।’

ওয়াকফ আইনের পক্ষে সওয়াল করতে গিয়ে কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী বলেন, ‘অতীতে কোনও বিলে এত বেশি যাচাই-বাছাই হতে দেখিনি। এক কোটি প্রতিনিধিত্ব, জেপিসির (যৌথ সংসদীয় কমিটি) সর্বোচ্চ সভা এবং রাজ্যসভায় বিল নিয়ে রেকর্ড সময় ধরে আলোচনা হয়েছিল।’

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ঘোষণা করেছেন তাঁর রাজ্যে ওয়াকফ আইন কার্যকর করবেন না। এ বিষয়ে জানতে চাওয়া হলে রিজিজু বলেন, ‘আদৌ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই কথা বলার অধিকার কী রয়েছে? দেশের আইন কার্যকর করতে না দেওয়ার কথা বলার পর কীভাবে সাংবিধানিক পদ আঁকড়ে থাকেন’। তবে আইনজ্ঞরা মনে করছেন, শীর্ষ আদালতে মামলার শুনানির আগে ‘সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে না’ বলে কার্যত বিচারপতিদের উপরে পরোক্ষ চাপ তৈরি করার পথে হেঁটেছেন রিজিজু।

বিয়ের চারবছরের মাথায় বিচ্ছেদ বঙ্গতনয়ার, স্বামী সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম শ্রীরামপুরের মেঘা, ভবিষ্যতের জন্য কী পরিকল্পনা?

শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য ভারতীয় দল ঘোষণা, ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী