কর্ণাটকে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ কংগ্রেসের, কোলারে প্রার্থী হলেন না সিদ্দারামাইয়া

কংগ্রেসের তরফে শনিবার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্ণাটক বিধানসভার জন্য নিজেদের তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস। তবে হাত শিবিরের হয়ে এবারে কোলার বিধানসভা কেন্দ্রে (Kolar assembly constituency) ভোটে লড়ছেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

কংগ্রেসের তরফে শনিবার তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে ৪৩ জন মনোনীত প্রার্থীর নাম রয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে প্রার্থী না করা হলেও প্রার্থী করা হয়েছে বিজেপি ছেড়ে শুক্রবার কংগ্রেসে যোগদানকারী প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী লক্ষ্মণ সাভাদিকে (Laxman Savadi)। তাঁকে আথানি বিধানসভা কেন্দ্রে (Athani assembly seat) প্রার্থী করেছে কংগ্রেস। কোলার বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের তরফে প্রার্থী করা হয়েছে কোথুর জি মঞ্জুনাথকে (Kothur G Manjunath)।

উল্লেখ্য বরুণা বিধানসভা কেন্দ্রে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আগেই সিদ্দারামাইয়ার নাম ঘোষণা করেছে কংগ্রেস। তিনি দ্বিতীয় আসন হিসাবে কোলার বিধানসভা কেন্দ্রে লড়তে চেয়েছিলেন। কিন্তু দল তাঁর ইচ্ছেকে কার্যত মান্যতা দিল না। বরুনা কেন্দ্রে আগে নির্বাচনে লড়েছিলেন সিদ্দারামাইয়ার ছেলে। ২২৪ আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভা নির্বাচন আগামী ১০ মে। নির্বাচনকে মাথায় রেখে ইতিমধ্যে কংগ্রেসের তরফে ২০৯ আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। যার মধ্যে প্রথম তালিকায় ১২৪টি আসন এবং দ্বিতীয় তালিকায় ৪২টি আসনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করেছিল হাত শিবির। এখনও ১৫টি আসনে বাকি রয়েছে প্রার্থীর নাম ঘোষণা করতে।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!