দিল্লিতে জোট চূড়ান্ত আপ-কংগ্রেসের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দুয়ারে লোকসভা নির্বাচন। জোরকদমে চলছে আসন ভাগাভগি নিয়ে আলোচনা। এই আবহে আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিতে একসঙ্গে লড়বে আম আদমি পার্টি এবং কংগ্রেস।  গুজরাট, হরিয়ানা, গোয়া এবং চণ্ডীগড়ের জন্যও একটি চুক্তি স্বাক্ষর হয়েছে আপ এবং কংগ্রেসের মধ্যে।

 দিল্লির সাতটি আসনের মধ্যে পশ্চিম দিল্লি, দক্ষিণ দিল্লি, পূর্ব দিল্লি ও নয়াদিল্লির চারটি আসনে লড়বে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন দল। বাকি তিনটি উত্তর-পূর্ব দিল্লি, উত্তর-পশ্চিম দিল্লি এবং চাঁদনি চকে লড়বে কংগ্রেস। এছাড়াও  গুজরাটের ভারুচ ও ভাবনগর এবং হরিয়ানার একটি আসন কুরুক্ষেত্র থেকে লড়বে আম আদমি পার্টি। অন্যদিকে গোয়ার  দুটি আসন এবং চণ্ডীগড়ের একমাত্র আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করবে।চণ্ডীগড়ের মেয়র নির্বাচনে বিরোধী INDIA জোটের জয় হয়। সেখানে কংগ্রেস এবং আপ জোট বেধেছিল। আর এই জয়ের পরেই লোকসভা নির্বাচনে  দিল্লি থেকে কংগ্রেস একসঙ্গে লড়বে বলে জানায় আম আদমি পার্টি।

 উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি সাতটি আসনই জিতেছিল। কংগ্রেস ২২ শতাংশের বেশি ভোট পেয়ে রানার্স আপ হয়েছিল। তালিকার তৃতীয় স্থানে রয়েছে আম আদমি পার্টি।তবে তারপর থেকে দিল্লি ও পঞ্জাবে ভাল ফল করেছে আম আদমি পার্টি। দিল্লি বিধানসভা নির্বাচন এবং পৌর নির্বাচনে আপ বিজেপি এবং কংগ্রেসকে পরাজিত করেছে । পঞ্জাবে কংগ্রেস সরকারকেও ক্ষমতাচ্যুত করে আম আদমি পার্টি। আর তারপরেই আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, দিল্লিতে মাত্র একটি আসনে লড়বে কংগ্রেস । তবে শেষ পর্যন্ত কংগ্রেসকে তিনটি আসন ছাড়তে সম্মত হয় আম আদমি পার্টি।

একাধিক মিছিলের জেরে সোমে স্তব্ধ হতে চলেছে শহর, ভোগান্তির শিকার হবেন নিত্যযাত্রীরা

আরও শক্তি বাড়িয়ে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে নিম্নচাপটি! বিকেলে প্রবল দুর্যোগের আশঙ্কা

আজ, সোমবার জল্পেশ মন্দিরে পুজো দেবেন মুখ্যমন্ত্রী

আয়কর জমার সময়ে এই ভুলগুলি করলেই গুণতে হবে মোটা টাকার জরিমানা

‘জিহাদ ও প্রতিরোধ ছাড়া আর কোনও পথ নেই’, হিজবুল্লার পাশে দাঁড়িয়ে বার্তা মোজতবার

বৃষ রাশির জাতকদের জন্য গুরুত্বপূর্ণ সময়, শনির বক্রীতে এই ভুল একেবারেই নয়

শুক্রের কন্যায় গমন, কাঙ্খিত চাকরি দরজায় কড়া নাড়ছে কোন রাশির জাতকদের?

ফুরফুরে মেজাজে শুরু হবে সাপ্তাহিক সোমবার, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান, বিপদ… 

‘সমকামীরা সমাজের অংশ, প্রকৃত মর্যাদার দাবিদার,’ বললেন মোহন ভাগবত

অতি গভীর নিম্নচাপের জেরে রবি রাত থেকেই ভাসবে দক্ষিণের দুই জেলা, শহরেও বৃষ্টির পূর্বাভাস

ব্যাটে-বলে দাপট দেখিয়ে জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করলেন শ্রেয়স আইয়াররা

যুবকের লালসার শিকার বছর ৬৫-র বৃদ্ধা, ধর্ষণের জেরে জ্ঞান হারালেন নির্যাতিতা

‘সরকারি হাসপাতালে তৃণমূলী কালচার বন্ধ করতে হবে,’ সারপ্রাইজ ভিজিটে গিয়ে বললেন প্রতিমন্ত্রী সুমনা সরকার

সোম থেকেই ব্লু ও গ্রিন লাইনে ভোরবেলা মেট্রো পরিষেবা, সময়সূচি দেখে নিন