নির্বাচনে গুজরাতে বিজেপিকে হারাতে একজোট আপ-কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আসন্ন লোকসভা নির্বাচনে কেন্দ্রীয় সরকারকে হারাতে একজোট হয়েছে বিরোধী শিবির। এবার মোদিকে তাদের নির্বাচনী কেন্দ্র গুজরাটে  একজোট হয়েছে আম আদমি পার্টি এবং কংগ্রেস। গুজরাটের ২৬ টি লোকসভা আসনে ৭ মে এক দফায় ভোটগ্রহণ হবে। আসন সমঝোতা অনুযায়ী, কংগ্রেস লড়বে ২৪টি আসনে, আপ লড়বে ভারুচ ও ভাবনগর দুটি আসনে।

আম আদমি পার্টির নেতা মনোজ সোরাথিয়া বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে গুজরাটে বিজেপির ১০ বছরের শাসনের এবার অবসান হবে।‘ তবে ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে, বিজেপি গুজরাটের ২৬ টি সংসদীয় আসনের সবকটিতে জিতেছিল। উভয় নির্বাচনে ৬০ শতাংশেরও বেশি ভোট পেয়েছিল বিজেপি। অন্যদিকে ২ ০২২ সালের গুজরাট বিধানসভা নির্বাচনে, কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন এএপি পৃথকভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল । সেই সময় বিজেপি ১৮২ টি আসনের মধ্যে ১৫৬ টি আসন পেয়ে বিশাল জয় লাভ করে। তথ্য অনুসারে, বিজেপি প্রায় ৫১ শতাংশ ভোট, কংগ্রেস ২৭.৫ শতাংশ ভোট এবং ১৭টি আসন এবং আপ প্রায় ১৩ শতাংশ ভোট এবং পাঁচটি আসন পেয়েছিল।

উল্লেখ্য, গত চার মাসে গুজরাটে চারজন কংগ্রেস বিধায়ক এবং একজন আপ বিধায়ক পদত্যাগ করেছেন। তবে আপ এবং কংগ্রেস জোট আশাবাদী যে তারা এই নির্বাচনে জয়লাভ করবে। অন্যদিকে ভোটের মধ্যে জোটের কোন প্রভাব পড়বে না বলে দাবি বিজেপির।

কতজন পেলেন অন্নপূর্ণা যোজনার টাকা? ঘোষণা রাজ্য সরকারের

গভীর নিম্নচাপের প্রভাবে বিকেলের পর বাড়বে বৃষ্টি, তিন জেলায় লাল সতর্কতা জারি

​’কাকে এত টেক্সট করছ?’ হলভর্তি দর্শকের সামনেই স্ত্রীকে ধমক পঙ্কজ ত্রিপাঠীর, কেসটা কী?

সই জাল কাণ্ডে অভিষেকের বিরুদ্ধে আপাতত কঠোর পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের

ভারত-মার্কিন সম্পর্কের মাইলফলক উদযাপন, তেরঙ্গায় রঞ্জিত এম্পায়ার স্টেট বিল্ডিং

ভারী বৃষ্টির জেরে দুই জেলায় স্কুলে ছুটির ঘোষণা শিক্ষা দফতরের

কলকাতা বিমানবন্দর থেকে ফের উদ্ধার কোটি টাকার সোনা, গ্রেফতার দুই যাত্রী

শিবের মাথায় জল ঢালতে গিয়ে নিখোঁজ ১২ বছরের কিশোরী, থানায় অভিযোগ দায়ের

‘পড়ুয়াদের দাবি ন্যায্য, দেখা করুন,’ হেমন্ত সোরেনকে চিঠি দিয়ে আর্জি রাহুলের

নিম্নচাপের গতিপথ পরিবর্তন, প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা সহ ৭ জেলা

শ্রাবণের সোমবারে পুজো দিতে গিয়ে বিহারের অশোকধাম মন্দিরে পদপিষ্ট হয়ে সাত পুণ্যার্থীর মৃত্যু

বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি, ‘রাজ্যের ইতিহাসে সফলতম সরকার’, বড় দাবি দিলীপের

ডোপ টেস্টে উত্তীর্ণ হতে পারলেন না এয়ার ইন্ডিয়ার আরও দুই পাইলট

বিদেশ যাত্রার আগেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হাইকোর্টে অভিষেক