দিল্লির আমলাদের বদলি সংক্রান্ত কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে আপের পাশে কংগ্রেস

গত শুক্রবার গভীর রাতে অধ্যাদেশ জারি করে মোদি সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জাতীয় রাজনীতিতে নয়া চমক। দিল্লির আমলাদের বদলি ও নিয়োগের ক্ষমতা নিজেদের ‘পোষ্য’ উপরাজ্যপালের হাতে রাখতে মোদি সরকারের আনা  অধ্যাদেশ (অর্ডিন্যান্স) নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির পাশে দাঁড়াল কংগ্রেস। সোমবার বিকেলে কংগ্রেসের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেণুগোপাল জানিয়েছেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশকে অগ্রাহ্য করে দিল্লির প্রশাসনিক ক্ষমতার রাশ নিজেদের হাতে রাখতে কেন্দ্র যে অধ্যাদেশ এনেছে তার প্রতিবাদে সংসদের বাদল অধিবেশনে সরব হবেন দলের সাংসদরা।’ ইতিমধ্যেই কেন্দ্রের অধ্যাদেশ নিয়ে সরব হয়েছে আম আদমি পার্টি। কংগ্রেসের অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে।

গত ১১ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দেয়, দিল্লি সরকারের অধীনস্ত আধিকারিকদের নিয়োগ ও বদলি সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে রাজধানীর বাসিন্দাদের দ্বারা নির্বাচিত সরকারের। কিন্তু শীর্ষ আদালতের ওই নির্দেশ কার্যকর করা যাতে না যায় তার জন্য কোমর কষে ঝাঁপায় কেন্দ্রীয় সরকার। গত শুক্রবার রাত ১১টা নাগাদ জাতীয় রাজধানী সিভিল সার্ভিসেস কর্তৃপক্ষ গঠনের অধ্যাদেশ জারি করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, নয়া কর্তৃপক্ষই আমলাদের নিয়োগ ও বদলির ব্যাপারে সিদ্ধান্ত নেবে। যদি কারও নিয়োগ নিয়ে কর্তৃপক্ষ সহমতে পৌঁছতে ব্যর্থ হয়, তাহলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দিল্লির উপরাজ্যপাল।

কেন্দ্রের ওই অধ্যাদেশ নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। মোদি সরকারের অধ্যাদেশকে চ্যালেঞ্জ জানিয়ে ফের শীর্ষ আদালতের দরজায় কড়া নাড়ার কথা জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে