কংগ্রেসের অস্তিত্ব শেষ, গুজরাতে দাঁড়িয়ে মন্তব্য কেজরিওয়ালের

গুজরাতের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । জানিয়ে দিলেন, দেশে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, গুজরাত : বিজেপির পাশাপাশি কংগ্রেসও তাঁর সমান চক্ষুশূল। তার প্রমাণ এর আগে একাধিকবার দিয়েছেন। এবার নরেন্দ্র মোদি-অমিত শাহদের রাজ্য গুজরাতের মাটিতে দাঁড়িয়ে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । জানিয়ে দিলেন, এ দেশে কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কোথাও কংগ্রেসের অস্তিত্ব নেই।

আগামী বছর গুজরাত বিধানসভার ভোট। লোকসভা ভোটের আগে সেখানে দাগ কাটতে অরবিন্দ কেজরিওয়াল ঘন ঘন গুজরাত সফর করছেন। যদিও সে রাজ্যে এখনও খাতায় কলমে কংগ্রেস প্রধান বিরোধী দল। কেজরির লক্ষ্য কংগ্রেসকে সরিয়ে বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী হিসাবে নিজের দল আম আদমি পার্টিকে তুলে আনা। বিজেপি বিরোধী ভোট আম আদমি পার্টির ঝুলিতে আনা। তাই বিজেপির পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করছেন তিনি। এক সাংবাদিক সম্মেলনে কেজরিওয়াল বলেন, ‘‘কংগ্রেস শেষ হয়ে গিয়েছে। কংগ্রেস নিয়ে আমাকে আর কোনও প্রশ্ন করবেন না। মানুষ সব জানে। কংগ্রেস কী বলছে, কী বলছে না, তা নিয়ে কারও কোনও মাথাব্যাথা নেই।” পঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে ক্ষমতা দখলের পর আরও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন দিল্লির মুখ্যমন্ত্রী। এবার তাঁর লক্ষ্য গুজরাত। যা ভাল ভাবে নিচ্ছে না কংগ্রেসও। হাত শিবিরের তরফেও নিশানা করা হচ্ছে কেজরিওয়ালকে। দিন দুই আগেই কংগ্রেস অভিযোগ করেছে, কেজরিওয়ালের আম আদমি পার্টি পঞ্জাব সরকারের টাকা গুজরাতের ভোটপ্রচারে ব্যবহার করছে। যার ফলে পঞ্জাব সরকার দেউলিয়া হওয়ার জোগাড়। কংগ্রেসের সেই অভিযোগের জবাব দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, “বিজেপির প্রধান প্রতিদ্বন্দ্বী আপ। কংগ্রেসকে মানুষ চায় না। গুজরাতে অনেক মানুষ আছেন যারা বিজেপিকে চান না, আবার কংগ্রেসকেও ভোট দিতে চান না। আম আদমি পার্টিই গুজরাতে একমাত্র বিকল্প।”

কেজরিওয়াল মূলত গুজরাতের রাজনীতির নিরিখে কংগ্রেসকে আক্রমণ করলেও, জাতীয় রাজনীতিতে তাঁর এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। কারণ ২০২৪ লোকসভাকে নজরে রেখে বিরোধী দলগুলি একত্রিত হওয়ার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়, নীতীশ কুমার, শরদ পওয়াররা নিজেদের মতো চেষ্টা করছেন সব বিরোধী দলকে একছাতার তলায় আনার। সেসময় কেজরিওয়াল যেভাবে কংগ্রেস প্রায় শূন্য বলে দাবি করলেন, তাতে এই বিরোধী জোট গঠনের পথ আরও কঠিন হবে বলেই মনে করা হচ্ছে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে