গুরু পূর্ণিমায় কংগ্রেস নেতার পা ধুইয়ে দিলেন সমর্থকরা, বিতর্কের ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি: গুরু পূর্ণিমা উপলক্ষে কংগ্রেসের প্রবীণ নেতা নানা পাটোলেকে ঘিরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, একটি অনুষ্ঠানে সোফায় বসে রয়েছেন পাটোলে। তাঁর সামনে থাকা দুই যুবক তাঁর পা ধুয়ে দিচ্ছেন এবং ফুল ছিটিয়ে সম্মান জানাচ্ছেন। পাশাপাশি তাঁর পায়ের কাছে ফলও রাখা ছিল। ভিডিওটি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

ভিডিওটি সামনে আসার পর বিজেপি কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে। মহারাষ্ট্র সরকারের মন্ত্রী ও বিজেপি নেতা চন্দ্রশেখর বাওয়ানকুলে বলেন, এই ঘটনা কংগ্রেস নেতাদের রাজনৈতিক সংস্কৃতিরই প্রতিফলন। তাঁর দাবি, এমন আচরণ শুধু সমালোচনা ও নেতিবাচক প্রচারই ডেকে আনে। তিনি আরও বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার বদলে কংগ্রেসের নেতারা বারবার এমন কাজ করছেন, যা সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দেয়। তবে সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নানা পাটোলে। তাঁর বক্তব্য, তিনি কাউকে এমন আচার পালন করতে বলেননি বা বাধ্যও করেননি। তিনি জানান, গুরু পূর্ণিমার দিন তাঁর পরিবারের দুই কনিষ্ঠ সদস্য তাঁকে নিজেদের ‘গুরু’ হিসেবে সম্মান জানাতে চেয়েছিলেন। তাঁদের ইচ্ছাতেই এই আচার পালন করা হয়েছে এবং এর পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।

আরও পড়ুন: চলন্ত অটোতে ‘নীল ছবি’ দেখে অশালীন আচরণের অভিযোগ র‍্যাপিডো চালকের বিরুদ্ধে

বিজেপির সমালচনারও কড়া জবাব দেন পাটোলে। তিনি বলেন, সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে কংগ্রেসকে শিক্ষা দেওয়ার নৈতিক অধিকার বিজেপির নেই। একইসঙ্গে রাম মন্দির সংক্রান্ত অনুদানের টাকা নিয়ে প্রশ্ন উঠেছে, তাদের কাছ থেকে সংস্কৃতি বা মূল্যবোধের পাঠ নেওয়ার প্রয়োজন নেই। এই ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্রের রাজনৈতিক মহলে নতুন করে বাকযুদ্ধ শুরু হয়েছে।

‘শুভেন্দুর নেতৃত্বে বাংলা এগোবে’, মুখ্যমন্ত্রীকে পারফরম্যান্স ‘সার্টিফিকেট’ দিলেন রাজনাথ

শ্রীদেবীর চেন্নাইয়ের সম্পত্তি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা, আইনি বিপাকে বনি-জাহ্নবী-খুশি

বিবাহবিচ্ছেদের পর থেকেই ভুগছিলেন মানসিক অবসাদে! নবদ্বীপে মহিলার মৃত্যু ঘিরে চাঞ্চল্য

লক্ষ্মীবারে কতজনের অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

শ্বশুরবাড়ি ফিরতে রাজি না হওয়ায় রেগে কামড়ে স্ত্রীর নাক কেটে নিলেন বদমেজাজি স্বামী

বানিয়ে ফেলেছেন বাড়ি, এখন আবাসের টাকা ফেরতের নোটিশ, মাথায় হাত বীরভূমের আলেনুরের

প্রেমিকের সঙ্গে গাড়িতে অন্য মহিলা! রাস্তায় বাধা দিতেই প্রেমিকাকে মারার চেষ্টা

পুজো উপহার কেন্দ্রের, ২৫ হাজার টাকা পর্যন্ত বেতনধারীরা প্রভিডেন্ট ফান্ডের আওতায়

পাকিস্তানি গ্যাংস্টার শাহজাদা ভাট্টির নেটওয়ার্ককে সন্ত্রাসী সংগঠন ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার পাক গ্যাংস্টারের ভাই বান্টি খান, উদ্ধার জাল নথি

ইয়েমেনে ক্ষেপণাস্ত্র ছুড়ে সৌদি আরবের এফ–১৫ যুদ্ধবিমান ধ্বংস করল হুতি বিদ্রোহীরা

পিতৃ তর্পণ! বাবা হরিবংশের স্মরণে অযোধ্যায় ধর্মশালা তৈরি করছেন বিগ বি

আফগানিস্তানের বিরুদ্ধে তাণ্ডবের পুরস্কার, পাক খেলোয়াড়কে হটিয়ে দ্বিতীয়স্থানে অভিষেক শর্মা

মেসির পর এবার আন্তর্জাতিক ফুটবলকে ‘আলবিদা’ জানালেন তারকা ফুটবলার, কে তিনি?