রাস্তায় ভয়াবহ দুর্ঘটনা, ‘কনভয়’ থামিয়ে আহতদের সাহায্যে ছুটে গেলেন প্রিয়াঙ্কা গান্ধি

আবারও দয়ালু হৃদয়ের পরিচয় দিলেন প্রিয়াঙ্কা গান্ধি। শনিবার (৩ মে) রাতে কেরলের কোঝিকোড় জেলার এঙ্গাপ্পুঝায় একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।

Share:

নিজস্ব প্রতিনিধি, কেরল: আবারও দয়ালু হৃদয়ের পরিচয় দিলেন প্রিয়াঙ্কা গান্ধি। শনিবার (৩ মে) রাতে কেরলের কোঝিকোড় জেলার এঙ্গাপ্পুঝায় একটি ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। ঠিক সেই সময়েই সেই পথ দিয়ে যাচ্ছিল কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধির কনভয়। দুর্ঘটনা দেখামাত্রই গাড়ির বহর সেখানেই থামিয়ে দেন প্রিয়াঙ্কা গান্ধি। অবিলম্বে আহতদের উদ্ধারে সাহায্য করেন তিনি। এরপর তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্যে তাঁর গাড়িবহরে থাকা একজন চিকিৎসককে ডেকে পাঠান। একজন সাংসদের এমন অভূতপূর্ব আচরণ দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন সেখানে উপস্থিত সকলেই। ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে।

যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা গান্ধি গাড়ি থেকে নেমে আহতদের সাহায্যে এগিয়ে আসছেন। জানা গিয়েছে, শনিবার রাতে কোঝিকোড়ের এঙ্গাপ্পুঝায় কোয়িল্যান্ডির এক বাসিন্দা এবং তার পরিবারকে নিয়ে গাড়িতে ভ্রমণ করছিলেন, তখনই তাঁদের গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়। তাঁদের গাড়ি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। প্রিয়াঙ্কা গান্ধির উপস্থিতিতে কোন ক্রমে আহতদের উদ্ধার করা হয়। এরপর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কনভয়ের অ্যাম্বুলেন্সে থাকা মেডিকেল টিমকে নির্দেশ দেন সাংসদ প্রিয়াঙ্কা গান্ধি, এবং তাতে করেই আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কংগ্রেস নেতার কার্যালয় থেকে শেয়ার করা একটি ভিডিওতে, প্রিয়াঙ্কা গান্ধিকে আহতদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে।

 

২০২৪ সালের লোকসভা নির্বাচনে ওয়ানাড় থেকে ভোটে জিতে সেখানকার সাংসদ হয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি। এদিকে শনিবার প্রিয়াঙ্কা গান্ধি গোয়ার শিরগাঁওতে পদদলিত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন। যেখানে ছয়জন নিহত হয়েছেন। একটি পোস্টে প্রিয়াঙ্কা গান্ধি লিখেছেন, “গোয়ার শিরগাঁওয়ের লেরাই দেবী মন্দিরে বার্ষিক তীর্থযাত্রার সময় পদদলিত হয়ে বেশ কয়েকজন ভক্তের মৃত্যু এবং আরও অনেকের আহত হওয়ার খবর শুনে অত্যন্ত দুঃখিত।”

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার