দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বৃহস্পতির মধ্যেই রায়বরেলি-অমেথির কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঘড়ির কাঁটা যত গড়াচ্ছে ততই গান্ধি পরিবারের গড় রায়বরেলি ও অমেথিতে কংগ্রেস প্রার্থী কে হবেন তা নিয়ে রহস্য ঘণীভূত হচ্ছে? গান্ধি পরিবারের দুই সদস্য প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ও রাহুল গান্ধি লড়বেন ওই দুই আসনে নাকি শেষ মুহুর্তে অন্য কোনও চমক থাকবে তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে। যদিও বুধবার কংগ্রেসের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, ‘আগামী ২৪ ঘন্টার মধ্যেই রায়বরেলি ও অমেথি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’

আগামী ২০ মে পঞ্চম দফায় উত্তরপ্রদেশের রায়বরেলি ও অমেথি আসনে ভোটগ্রহণ হবে। গত ২৬ এপ্রিল থেকে দুই আসনের জন্য মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হয়েছে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৩ মে অর্থা‍ৎ শুক্রবার। অর্থা‍ৎ হাতে আর মাত্র ৪৮ ঘন্টা সময় রয়েছে। অথচ কংগ্রেসের তরফে এখনও দুই ভিআইপি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি। আর কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা না করায় খানিকটা বিপাকে পড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বও। কেননা, অমেথি আসনে পদ্ম শিবিরের তরফে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির নাম ঘোষণা করা হলেও রায়বরেলি আসনের প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। কংগ্রেস কাকে প্রার্থী করে তা দেখে নিয়ে প্রার্থীর নাম ঘোষণা করার কৌশল নিয়েছিল বিজেপি নেতৃত্ব। কিন্তু সেই কৌশল ব্যুমেরাং হতে বসেছে।’

এক সময়ের গান্ধি পরিবারের গড় হিসাবে পরিচিত অমনেথি ও রায়বরেলিতে কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করতে দেরি করায় বিজেপির পক্ষ থেকে প্রচার শুরু হয়েছে, ভোটে দাঁড়াতে ভয় পাচ্ছেন রাহুল-প্রিয়াঙ্কা। হারার ভয়ে দুজনে পালিয়ে যাচ্ছেন। যদিও বিজেপির ওই অপপ্রচারকে গুরুত্বই দিতে চাইছেন না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। এদিন জয়রাম রমেশ সাংবাদিকদের বলেন, ‘কেউ দাঁড়াতে ভয পাচ্ছেন না। কেউ পালিয়েও যাচ্ছেন না। সঠিক সময়েই রায়বরেলি ও অমেথির প্রার্থীর নাম ঘোষণা করা হবে।’

Published by:

Share Link:

More Releted News:

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

বাংলা সহ পাঁচ রাজ্যে ভোটের পরেই বাড়বে জ্বালানির দাম? পরিকল্পনা স্পষ্ট করল কেন্দ্র

প্রথমবার বাবা-মাকে ফ্লাইটে চড়িয়ে সারপ্রাইজ মুম্বইয়ের এক তরুণের ভাইরাল ভিডিও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ