প্রচার চালানোর অর্থ নেই, সরে দাঁড়ালেন পুরীর কংগ্রেস প্রার্থী

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরী: চলতি লোকসভা ভোটে যেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের বিড়ম্বনা কিছুতেই শেষ হচ্ছে না। সুরাত ও ইন্দোরের দুই প্রার্থী ভোট ময়দান থেকে আগেই কেটে পড়েছিলেন এবার প্রচার চালানোর জন্য পর্যাপ্ত অর্থ না থাকায় লড়াইয়ের ময়দান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন পুরীর কংগ্রেস প্রার্থী সুচরিতা মহান্তি। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালকে এক চিঠি পাঠিয়ে প্রার্থীপদ ফেরানোর কথা জানিয়ে দিয়েছেন তিনি।

লোকসভা ভোটের মুখেই মোদি সরকারের অধীনস্ত আয়কর দফতরের ‘রোষের’ মুখে পড়েছিল কংগ্রেস। বকেয়া কর না মেটানোর অভিযোগ তুলে দলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। তাছাড়া একাধিক অ্যাকাউন্ট থেকে কয়েকশো কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ফলে লোকসভা ও বিধানসভা ভোটে দাঁড়ানো দলীয় প্রার্থীদের কোনও আর্থিক সাহায্য দিতে পারছে না কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। সব প্রার্থীকেই বলা হয়েছে, সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে ভোট খরচ চালাতে হবে।

ওড়িশার পুরীতে কংগ্রেসের প্রার্থী ছিলেন সুচরিতা মহান্তি। তিনিও ভোট খরচ চালানোর জন্য আম আদমির কাছ থেকে অনুদান চেয়ে বিশেষ আর্জি জানিয়েছিলেন। সেই আর্জিতে খুব একটা সাড়া মেলেনি। ফলে বিজেপি এবং বিজেডি প্রার্থীদের সঙ্গে প্রচারে পাল্লা দেওয়ার দৌড়ে কয়েক যোজন পিছিয়ে পড়েছেন পুরীর কংগ্রেস প্রার্থী। দলের কর্মীদেরও প্রচারে পাচ্ছেন না। দলের সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি বেনুগোপালকে নিজের দুর্দশার কথা জানিয়ে চিঠি দিয়েছেন পুরীর কংগ্রেস প্রার্থী। ওই চিঠিতে সুচরিতা লিখেছেন, ‘কংগ্রেস দলের পক্ষ থেকে ভোটে লড়ার জন্য এখনও পর্যন্ত এক কানাকড়ি দেওয়া হয়নি। আমার পক্ষে যতপা সম্ভব, ততটা খরচ করেছি। কিন্তু আর খরচ করার সামর্থ্য নেই। তাই পুরী লোকসভা আসনের প্রার্থীপদ ফিরিয়ে দিচ্ছি। কেননা, কপর্দকহীন অবস্থায় ভোটে লড়ে হাসির খোরাক হতে চাই না।’

নবরাত্রিতে জ্ঞানেশ ইস্যুতে আন্দোলন নয়, সিদ্ধান্ত বিরোধী জোট ইন্ডিয়ার

৩৬০ দিন সুরক্ষিত থাকেন লকারে, পুজোর পাঁচদিন পুজিত হোন দেবী! কোথায় রয়েছে সোনার দুর্গা?

‘লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ, কেউ সেটা বদলাতে পারবে না,’ বেজিং-কে জবাব নয়াদিল্লির

শরীর থাকবে ফিট, সন্ধের জলখাবারে একবার বানিয়ে দেখুন লাউয়ের খাস্তা কচুরি

সপ্তমীতে বেলুড় মঠে পুজো দেবেন অমিত শাহ, যাবেন শ্রীভূমিতে

চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাই করতে গিয়ে ফেঁসে গেল চোর, শাস্তি দেখলে শিউরে উঠবেন

‘ছারপোকা-আরশোলাদের থেকে সাবধান থাকতে হবে,’ সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

পুজোর মুখে দারুণ খবর! রাজ্যের এই রুটে চালু হল নতুন ৫ টি সরকারি বাস

দুর্গাপুজোয় শহরে ট্রাফিক নিয়ন্ত্রণে মোতায়েন ৬ হাজার পুলিশ, থাকছে অ্যাম্বুলেন্সও

ব্যবসায়ীদের চাপে পিছু হটল কেন্দ্র, দিওয়ালির পরেই চালু হবে ইউপিআই লেনদেন মাশুল

মঙ্গল সন্ধ্যায় শাহের সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন শুভেন্দু

গাড়িভাড়ার টাকা দিতেই সন্দেহ, বর্ধমানে তল্লাশিতে মিলল লক্ষাধিক টাকার জাল নোট

আফগানিস্তানের বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়লেন লিটন দাস, কাকে ছাপিয়ে গেলেন?

শ্রীঘরে সুজিত, দুর্গাপুজোয় জেল থেকে ছাড়া পেলেন সব্যসাচী দত্ত