আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রিজভূষণের ছেলের কনভয়ের ধাক্কায় মৃত্যু ২ কিশোরের

নিজস্ব প্রতিনিধি : কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে তথা বিজেপি প্রার্থী করণ ভূষণ সিংয়ের কনভয়ের ধাক্কায় মৃত্যু হল দুই শিশুর। গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোণ্ডায়। এই ঘটনায় অভিযুক্ত গাড়ির চালককে হেফাজতে নিয়েছে পুলিশ।

বুধবার কলোনেলগঞ্জ থেকে হুজোরপুরের দিকে যাচ্ছিলেন কাইজারগঞ্জের বিজেপি প্রার্থী ব্রিজভূষণ শরণ সিংয়ের ছেলে করণ ভূষণ সিং। তখন বৈকুণ্ঠ ডিগ্রি কলেজের কাছে করণের কনভয়ে থাকা একটি গাড়ি ধাক্কা মারে তিন জন শিশুকে। ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়। এই ঘটনার পরই বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যে গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। পাশাপাশি আহত এক মহিলা ও শিশুকে স্থানীয় এক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ইতিমধ্যে কলোনেলগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনার সময় একটি গাড়িতে ছিলেন ব্রিজভূষণের ছেলে। গাড়ির চালককে আটক করা হয়েছে। তবে এখনও অভিযুক্তের নাম প্রকাশ্যে আনেনি পুলিশ। উল্লেখ্য, যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত ব্রিজভূষণ শরণ সিংকে এবারে প্রার্থী করেনি বিজেপি। তার বদলে ব্রিজভূষণের ছেলে করণভূষণকে কাইজারগঞ্জ কেন্দ্র থেকে প্রার্থী করেছে বিজেপি। সপ্তম দফার ভোটের আগে ব্রিজভূষণের ছেলের কনভয়ের ধাক্কায় শিশু মৃত্যুর ঘটনা গেরুয়া শিবিরকে যে অস্বস্তিতে রাখবে, তা আর বলার অপেক্ষা রাখে না।

Published by:

Share Link:

More Releted News:

গেরুয়া চোলা পরতেই হরভজন-সহ দলবদলুদের নিরাপত্তা দিল শাহের মন্ত্রক

শ্বশুরবাড়িতে জামাইয়ের তাণ্ডব! স্ত্রী-শাশুড়িকে নৃশংস ভাবে খুন, শ্বশুরের অবস্থা আশঙ্কাজনক

‘আগে ভোট, পরে বিয়ে’, স্বপ্নের সাজে বিয়ের পিঁড়িতে না বসে ভোটকেন্দ্রে হাজির কনে

রাম মন্দিরে ভোগ হিসেবে দেওয়া হয়, মুসলিম মহিলাদের হাতে তৈরি সেই ‘প্যাড়া’ এখন বিশ্বখ্যাত

২৯৯ টাকার জামা কিনতে গিয়ে ১ লক্ষ টাকা খুইয়ে সর্বস্বান্ত মুম্বইয়ের নার্স, তদন্তে পুলিশ

কনস্টেবল প্রেমিকের স্ত্রী-পুত্রকে ৩২ বার ছুরির কোপ, প্রকাশ্যে হাড়হিম করা ঘটনা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ