এই মুহূর্তে

সেনাবাহিনীর গোপন তথ্য হত পাচার, আইএসআই-এর সঙ্গে যুক্ত দুই গুপ্তচরকে গ্রেফতার করল পঞ্জাব পুলিশ

নিজস্ব প্রতিনিধি, পঞ্জাব: পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা তুঙ্গে। পাকিস্তান ক্রমাগত ভারতকে নানাবিধ হুমকি দিয়ে যাচ্ছে। তাঁর মধ্যেই পঞ্জাব পুলিশের ঝুলিতে এল বড়সড় সাফল্য। পঞ্জাব পুলিশ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর সঙ্গে যুক্ত একটি গুপ্তচর চক্রকে ধরেছে। ভারতীয় সেনাবাহিনীর গোপন তথ্য পাকিস্তানে পাঠানোর গুরুতর অভিযোগে অমৃতসর থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নাম পলক শের মাসিহ এবং সুরজ মাসিহ।

তদন্তে জানা গিয়েছে যে, দুই অভিযুক্তই ভারতীয় সামরিক শিবির, বিমানঘাঁটি এবং অন্যান্য কৌশলগত অবস্থানের ছবি এবং তথ্য শত্রু দেশকে দিয়েছিল। এই সমস্ত তথ্য জেলবন্দি গ্যাংস্টার হরপ্রীত সিং ওরফে পিট্টু ওরফে হ্যাপির নেটওয়ার্কের মাধ্যমে আইএসআই-এর কাছে পাঠানো হচ্ছিল।

পঞ্জাব পুলিশের মতে, গ্রেফতার হওয়া দুই অভিযুক্ত একটি সংঘবদ্ধ গুপ্তচর চক্রের সঙ্গে যুক্ত। তারা সোশ্যাল মিডিয়া এবং জাল নথির মাধ্যমে সামরিক ঘাঁটিতে প্রবেশ করে সংবেদনশীল তথ্য সংগ্রহ করছিল। এই পুরো বিষয়ে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা গৌরব যাদব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই গ্রেফতারির বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে পঞ্জাব পুলিশ কোনও অবস্থাতেই দেশের নিরাপত্তার সঙ্গে আপোসকারীদের ছাড় দেবে না। তদন্ত চলছে। আগামী দিনে আরও বড়সড় তথ্য প্রকাশ হতে পারে।

পঞ্জাব পুলিশের হাতে অভিযুক্ত দুই চরের গ্রেফতারির খবর প্রকাশ্যে আসতেই দেশজুড়ে নিরাপত্তা সংস্থাগুলির সতর্কতা বৃদ্ধি পেয়েছে। গোয়েন্দা বিভাগ সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লেই তা ভালভাবে পর্যবেক্ষণ করছে। পঞ্জাব পুলিশের এই সাফল্যকে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

বিজয়ের ‘জন নয়গন’ নিয়ে সেন্সর বোর্ডের সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট

‘গণতান্ত্রিক উৎসবে সকলে সামিল হোন’, BMC নির্বাচনে সপরিবারে ভোট দিলেন অক্ষয়, শচিনরা

দীর্ঘদিন ধরে পরিচয় লুকিয়ে বসবাস, বেঙ্গালুরু থেকে গ্রেফতার ১৬ বাংলাদেশি

ঘুড়ির মাঞ্জা সুতোয় মৃত্যু ফাঁদ! গলা কেটে ফালাফালা মোটরবাইক সওয়ারির

ইনস্টাগ্রামে চ্যাট থেকে প্রেম! স্বামী, তিন সন্তানকে ছেড়ে তুতো ভাইকে বিয়ে মহিলার

জ্যাকেটে লুকিয়ে ‘যমদূত’! সাপ কামড়াতেই তাকে পকেটে ভরে হাসপাতালে ছুটলেন যুবক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ