করোনায় ২৪ ঘন্টায় আক্রান্ত ৭৪৩ জন, মৃত্যু ৭ জনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দেশে বেড়ে চলেছে করোনার প্রকোপ। তাতেই বাড়ছে উদ্বেগ। কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। বর্তমানে দেশে মোট করোনায় সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে ৩,৯৯৭-এ পৌঁছেছে। পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুসারে , গত ২৪ ঘণ্টায় দেশে প্রাণ হারিয়েছেন ৭ জন । তাদের মধ্যে কেরলে তিনজন, কর্নাটকে দুজন, ছত্তিশগড় ও তামিলনাড়ুতে একজন বাসিন্দা।

বর্তমানে দেশে বাড়ছে জেএন.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যাও। এখনও পর্যন্ত জেএন.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন ১০৯ জন। আর তা নিয়ে দেশ জুড়ে বাড়ছে উদ্বেগ। কিন্তু করোনার নয়া এই সাব-ভ্যারিয়েন্ট খুব একটা ক্ষতিকারক নয় বলে জানিয়েছে চিকিৎসকেরা। পাশাপাশি এই  সাব-ভ্যারিয়েন্টের জন্য নিতে হবে ভ্যাকসিনও।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই  হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।

 এছাড়া সামনেই যেহেতু বর্ষবরণের মতো অনুষ্ঠান রয়েছে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ভিড় জমে এমন স্থানগুলিতে স্বাস্থ্যগত বিষয়ে একাধিক পদক্ষেপ নিতে হবে। তবে ফের করোনা বেড়ে যাওয়ায় চিন্তায় পড়েছে গোটা দেশ।

সল্টলেকে ফুটপাত দখলমুক্ত করতে সারপ্রাইজ ভিজিটে পুরমন্ত্রী অগ্নিমিত্রা

শেখ হাসিনার দলের সাধারণ সম্পাদক-সহ সাতজনকে মৃত্যুদণ্ড দিল আদালত

তিন বছরের শিশুকে কামড়ে টেনে নিয়ে গেল কুকুর, CCTV-তে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

কাগজকুড়ুনি সেজে রাতের অন্ধকারে স্টুডিও সাফ! চোরাই ক্যামেরা বিক্রি করতে গিয়েই পুলিশের জালে ২

‘নন্দীগ্রামে উপ নির্বাচনে কল্পনাতীত মার্জিনে জিতব’, হুঙ্কার মুখ্যমন্ত্রীর

মমতাপন্থী সাংসদ কীর্তি আজাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়, নির্দেশ হাইকোর্টের

নেপালের হড়পা বানের ২১ দিন পরেও নিখোঁজ শর্মিষ্ঠা, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ মুকুলপুত্র শুভ্রাংশু

সঙ্কটজনক জেলবন্দি ইমরান, অস্ট্রেলিয়া সরকারের হস্তক্ষেপ চাইলেন ৭ প্রাক্তন অধিনায়ক

‘বিরোধী দলনেতার সঙ্গে ছিল, এটাই চন্দ্রনাথের বড় অপরাধ’, আক্ষেপ শুভেন্দুর

মজুত থাকা অস্ত্র লুট, পাকিস্তানের ১৪টি সেনা চৌকি নিজেদের দখলে নিল বালুচ বিদ্রোহীরা

জল্পনায় ইতি, নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হলেন শুভেন্দুর প্রয়াত PA-চন্দ্রনাথের মা হাসি রানি রথ

স্ত্রীকে খুশি করতে পার্কিং থেকে গাড়ি চুরি করল যুবক ,তার পর যা ঘটল…

বাবরি মসজিদে বিজেপির পতাকা লাগিয়ে অশান্তির ছক! ভাইরাল হুমায়ুনের অডিও

মহিলা বলে গ্রেফতার! আফগানিস্তানে গিয়ে চরম বিপদে জনপ্রিয় ভ্লগার