চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দেশে দৈনিক সংক্রমণে বড়সড় স্বস্তি, চিন্তা বাড়াচ্ছে মৃত্যু

নিজস্ব প্রিতিনিধিঃ করোনা পরিস্থিতির আশানুরূপ উন্নতি হওয়ায় ইতিমধ্যেই বাংলাসহ দেশের একাধিক রাজ্যে উঠেছে করোনার বিধি নিষেধ। তারপরেও দেশে দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখী। রবিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা বুলেটিন জানাচ্ছে, দেশে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১০৯৬ জন। চলতি বছরে এই প্রথম দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে হাজারের ঘরে প্রবেশ করল। আক্রান্তের সংখ্যার নিরিখে এখনও প্রথম স্থানেই রয়েছে দক্ষিণের রাজ্য কেরল। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, একদিনে শুধুমাত্র কেরলেই করোনা আক্রান্ত হয়েছেন ৩৩১ জন।

তবে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা স্বস্তিজনক হারে কমলেও দেশে এখনও চিন্তাজনক জায়গায় দাঁড়িয়ে রয়েছে দৈনিক মৃত্যুর সংখ্যা। একদিকে দেশে আক্রান্তের সংখ্যা যখন কমে হাজারের ঘর ছুঁয়েছে, ঠিক তখনই দেশে দৈনিক মৃতের সংখ্যা এখনও একশো ছুঁই ছুঁই। কেন্দ্রের হিসাব অনুযায়ী, গত একদিনে দেশে দৈনিক মৃতের সংখ্যা ফের বেড়ে হয়েছে ৮১। এর মধ্যে শুধুমাত্র কেরলেই মৃত্যু হয়েছে ৭৪ জনের। মহারাষ্ট্রে মৃত্যু হয়েছে ২ জনের এবং বাকি মধ্যপ্রদেশ, হরিয়ানা, মিজোরাম এবং ত্রিপুরাতে একজন করে করোনার বলি হয়েছেন।

অন্যদিকে কেন্দ্রের হিসাব জানাচ্ছে গত একদিনে দেশে করোনামুক্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ১৪৪৭ জন। একদিনে দেশে করোনার অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়েছে ৪৩২। এর জেরে এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ১৩ জন। 

Published by:

Share Link:

More Releted News:

বন্ধ ঘর থেকে উদ্ধার স্বামী-স্ত্রী ও ৩ বছরের কন্যার দেহ, নেপথ্যে কোন কারণ?

ছত্তিশগড়ে ভেঙে পড়ল ব্যক্তিগত বিমান, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

থালাপতি’র ডুপ্লিকেটেই জমছে প্রচার! কলাথুরে নজর কাড়ছেন বিজয় মাধি

উত্তর জাপানে ৭.৪ মাত্রার ভূমিকম্প, জারি সুনামি সতর্কতা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, ৪ ঘন্টা ঘুরপাক খেতেই আতঙ্কে চোখে জল যাত্রীদের

জম্মু-কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনা! মৃত ১০, আহত একাধিক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ