বাড়ছে ওমিক্রন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ২.৫৮ লক্ষ!

দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। ইতিমধ্যেই ভারতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮,২০৯ জনে

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশে হু হু করে বাড়ছে ওমিক্রন সংক্রমণ। ইতিমধ্যেই ভারতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৮,২০৯ জনে। এই পরিস্থিতিতে গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হলেন ২ লক্ষ ৫৮ হাজার ৮৯ জন। যা আগের দিনের তুলনায় কিছুটা কম। যদিও অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা এই মুহুর্তে ১৬ লক্ষ ৫৬ হাজার ৩৪১ জন। যেটা আগের ২৪ ঘণ্টার তুলনায় অনেকটাই বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ভারতে মোট ৩৮৫ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। প্রতিদিনই মৃত্যুর হার হু হু করে বাড়ছে। আবার, পজিটিভিটি রেটও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ১৬.২৮ শতাংশ থেকে বেড়ে ১৯.৬৫ শতাংশ হয়েছে। পরিসংখ্যান বলছে গত এক সপ্তাহে ভারতে করোনা আক্রান্তের পজিটিভিটি রেট ১৪.৪১ শতাংশ।

অপরদিকে কার্যত গোটা ভারতই করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন থাবা বসিয়েছে। উত্তর-পূর্ব ভারতের সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম এবং ত্রিপুরা ছাড়া ভারতের ২৯টি রাজ্যে ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। তবে সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্র এবং পশ্চিমবঙ্গে। মহারাষ্ট্রে মোট ১,৭৩৮ জন এবং পশ্চিমবঙ্গে মোট ১,৬৭২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। রাজস্থানেও ওমিক্রনের থাবা প্রবল, এই রাজ্যে মোট ১,২৭৬ জন ওমিক্রনে আক্রান্ত। বিশেষজ্ঞ মহল আগেই জানিয়েছিলেন, করোনার নয়া ভ্যারিয়েন্ট আগেরগুলির তুলনায় অনেক বেশি সংক্রমক। সেটাই সত্যি প্রমান করে গোটা ভারতেই দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন।

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

এআই দিয়ে তৈরি নকল তথ্য, ডানকুনিতে ভুয়ো লটারি চক্রের হদিশ, গ্রেফতার ৫ যুবক

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

অস্কার জেতার দৌড়ে নাম লেখাল স্টারডমহীন মরাঠি ছবি ‘গোন্ধল’

খাইবার পাখতুনখোয়ার মসজিদের কাছে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ২৫, আহত ৫০

মুখ রক্ষায় নন্দীগ্রামে কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কোহলি-পোলার্ডকে টেক্কা দিয়ে টি টোয়েন্টিতে নয়া মাইফলক স্পর্শ করলেন বাটলার

‘পরিচালক-প্রযোজকের সঙ্গে শুতে হবে’, কাজ পাওয়ার বিনিময়ে শর্ত পেয়েছিলেন সুন্দরী অভিনেত্রী