আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

নিয়ম লঙ্ঘনের দায়ে মাইক্রোসফট সিইও সত্য নাদেলাকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘বেওসা’ বাঁচাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভজনায় ব্যস্ত মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস। ভোটের আগে মোদিকে ‘চিন জুজু’ দেখিয়েছিল তথ্য প্রযুক্তি সংস্থাটি। বেজিং নাকি ভারতের চলতি লোকসভা ভোটে হস্তক্ষেপ করতে পারে এমন গল্পও ফেঁদেছিল। এবার সেই মাইক্রোসফটের সিইও তথা বিল গেটসের বিশ্বস্ত ভৃত্য সত্য নাদেলাকে জরিমানা করল করপোরেট অ্যাফেয়ার্স মন্ত্রক। শুধু সত্য নাদেলাকেই নয়, মাইক্রোসফটের মালিকানাধীন লিঙ্কড ইন ইন্ডিয়া এবং ওই সংস্থার আরও আটজনকে ব্যবসার ক্ষেত্রে নিয়ম ভঙ্গের দায়ে জরিমানা করা হয়েছে।

২০১৬ সালে প্রফেশনাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম লিঙ্কড ইন বগলদাবা করেছিল বিল গেটসের মাইক্রোসফট। ভারতেও সংস্থার কার্যালয় খোলা হয়। কিন্তু লিঙ্কড ইন ইন্ডিয়া গঠনের ক্ষেত্রে সংস্থা নথিভুক্ত আইন-২০১৩ সালের সিগনিফিক্যান্ট বেনেফিশিয়াল ওনার (এসবিও) রীতি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। বুধবার রেজিস্ট্রার অফ কোম্পানিজের (রাজধানী দিল্লি অঞ্চল ও হরিয়ানা) তরফে ৬৩ পাতার এক নির্দেশে বলা হয়, মাইক্রোসফট সিইও সত্য নাদেলা, লিঙ্কড ইন সিইও রিয়ান রোজলানস্কি সিগনিফিক্যান্ট বেনেফিশিয়াল ওনার (এসবিও) রীতি লঙ্ঘন করেছেন। নিয়ম লঙ্ঘনের জন্য মোট ২৭ লক্ষ ১০ হাজার ৮০০ টাকা জরিমানা ধার্য  করা হয়েছে।

আরওসির নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, লিঙ্কড ইন টেকনোলজি ইনফরমেশন প্রাইভেট লিমিটেড, সত্য নাদেলা, রিয়ান রোজলানস্কি-সহ আরও সাতজনকে জরিমানা দিতে হবে। তার মধ্যে লিঙ্কড ইন ইন্ডিয়াকে সাত লক্ষ টাকা, সত্য নাদেলা ও রিয়ান রোজলানস্কিকে ২ লক্ষ টাকা করে জরিমানা গুনতে হবে। যদিও রেজিস্ট্রার অফ কোম্পানিজের নির্দেশের বিরুদ্ধে আবেদন জানানোর সুযোগ থাকছে।

Published by:

Share Link:

More Releted News:

অফিসে ভুলেও মুখ খুলবেন না এই বিষয়গুলো নিয়ে! ভাইরাল অ্যামাজন কর্মীর ভিডিও

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেফতার-২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ