উঠোন ভাসছে রক্তে, ৩ শিশুর দেহ দেখে আঁতকে উঠল সবাই, তারপর…

Share:

নিজস্ব প্রতিনিধি : স্বামী-স্ত্রীয়ের মধ্যে কলহ। তার জেরেই প্রাণ গেল ৩ ফুটফুটে শিশুর। যোধপুরের হাড়হিম করা এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৩ শিশুকে মেরে নিজেরাও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিল ওই দম্পতি। কিন্তু প্রাণে বেঁচে গেছেন তাঁরা।

জানা গিয়েছে, যোধপুর জেলার ফলোদি তহসিলের কোলু পাবুজি গ্রামের বাসিন্দা স্বামী-স্ত্রীয়ের মধ্যে অশান্তি হয়েছিল। তার ফল ভুগতে হল ৩ শিশুকে। নিজেদের অশান্তির জেরে ৩ ছেলেমেয়েকে প্রথমে বিষ খাইয়ে, পড়ে শ্বাস রোধ করে খুন করে অভিযুক্ত দম্পতি। ৩শিশুর মৃত্যু নিশ্চিত করতে হাতের শিরা ও গলাও কেটে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এরপরে নিজেরাও হাতের কব্জি কেটে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে তাঁরা। মৃত তিন শিশুর বয়স যথাক্রমে ৩, ৫ ও ৯ বছর।

মঙ্গলবার সকালে বাড়ির উঠোনে রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে থাকতে দেখেন প্রতিবেশী ও পরিবারের অন্যান্যরা। তাঁরাই চিৎকার করে লোক জোড়ো করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। ৫ জনকেই স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে ৩ শিশুকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। মা-বাবার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চিকিৎসা চলছে। তাঁরাও বাড়িতে অচেতন অবস্থায় পড়েছিল।

ফালোদির পুলিশ সুপার (এসপি) পূজা আওয়ানা বলেছেন, সোমবার রাতে শিবলাল এবং তার স্ত্রী জাতনো দেবীর মধ্যে অশান্তি হয়েছিল বলে জানা গিয়েছে। তারপরেই ভয়াবহ পদক্ষেপ নিয়েছেন তাঁরা। বাড়ির ভিতর থেকে একটি বিষের খালি বোতল, রক্তাক্ত ব্লেড ও ছুরি উদ্ধার হয়েছে। গোটা ঘটনা জানতে পরিবারের অন্যান্য সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দম্পতির বক্তব্য রেকর্ড করার চেষ্টা চলছে। মৃত শিশুদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

ভাইয়ের উপরে হামলাকারীরা বুক ফুলিয়ে ঘুরছে, প্রতিবাদে থানার মধ্যেই বিষ পান তরুণীর

মুখোমুখি মঙ্গল-রাহু, ছয় রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে দুর্যোগ?

আজকের রাশিফল: সপ্তাহের প্রথম দিনেই কোনও দুঃসংবাদ পেতে পারেন

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?