ভাড়া চাইতে গিয়ে বেঘোরে গেল প্রাণ, মালকিনকে খুন করে সুটকেসবন্দি করল ভাড়াটে দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: হাড়হিম করা ঘটনা উত্তরপ্রদেশের গাজিয়াবাদের। একটি অভিজাত হাউজিং সোসাইটিতে ভাড়া নিয়ে বিরোধের জেরে ঘটে গিয়েছে নৃশংস হত্যাকাণ্ড। ভাড়া চাইতে গিয়ে খুন হলেন বাড়ির মালিক। এক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে তাদের বাড়িওয়ালাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় অভিযুক্তরা মৃতদেহটি একটি স্যুটকেসে ভরে বিছানার নীচে লুকিয়ে রাখে বলেও অভিযোগ।

ভয়ানক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নন্দগ্রাম থানার অন্তর্গত রাজনগর এক্সটেনশনের আউরা চিমেরা সোসাইটিতে। নিহত মহিলার নাম দীপশিখা শর্মা। তিনি গাজিয়াবাদের বাসিন্দা উমেশ শর্মার স্ত্রী। পুলিশের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, একই সোসাইটিতে দীপশিখা শর্মার আরেকটি ফ্ল্যাট ছিল, যেটি তিনি অজয় গুপ্ত এবং আকৃতি গুপ্তকে ভাড়া দিয়েছেন। অভিযোগ, গত পাঁচ-ছয় মাস ধরে ওই দম্পতি ভাড়া দেননি। ১৭ ডিসেম্বর, দীপশিখা বাকি থাকা ভাড়া নিয়ে ওই ফ্ল্যাটে গিয়েছিলেন কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি।

ভয়ানক এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের নন্দগ্রাম থানার অন্তর্গত রাজনগর এক্সটেনশনের আউরা চিমেরা সোসাইটিতে। নিহত মহিলার নাম দীপশিখা শর্মা। তিনি গাজিয়াবাদের বাসিন্দা উমেশ শর্মার স্ত্রী। পুলিশের দেওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, একই সোসাইটিতে দীপশিখা শর্মার আরেকটি ফ্ল্যাট ছিল, যেটি তিনি অজয় গুপ্ত এবং আকৃতি গুপ্তকে ভাড়া দিয়েছেন। অভিযোগ, গত পাঁচ-ছয় মাস ধরে ওই দম্পতি ভাড়া দেননি। ১৭ ডিসেম্বর, দীপশিখা বাকি থাকা ভাড়া নিয়ে ওই ফ্ল্যাটে গিয়েছিলেন কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি। গভীর রাত হয়ে গেলে দীপশিখা বাড়ি না ফেরায় তাঁর গৃহকর্মী বিষয়টি নিয়ে সন্দেহ প্রকাশ করে এবং ভাড়াটিয়াদের বাড়ি যায়। কিছু একটা ঘটেছে আঁচ করেই বাড়ি জুড়ে তল্লাশি চালানো হয়। সেই সময়েই ভাড়াতে দম্পতির বিছার নিচ থেকে একটি লাল সুটকের মধ্যে থেকে দীপশিখা শর্মার দেহ উদ্ধার করা হয়।

অভিযোগ পাওয়ার পরেই পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। যেখানে দেখা যায়, দীপশিখা শর্মা সন্ধ্যায় তাঁদের আরেকটি ফ্ল্যাটে প্রবেশ করছেন। কিন্তু তার পর থেকে তাঁকে বের হতে দেখা যায়নি। সেই ফুটেজ দেখেই ভাড়াটে দম্পতির উপর সন্দেহ তৈরি হয়। অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দারা তাঁদের ধরে ফেলে। অভিযুক্ত দুজনকেই পুলিশের হেফাজোটে নেওয়া হয়েছে। মৃত মহিলার পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযুক্তদের জিজ্ঞাসবাদ করা হচ্ছে। অন্যদিকে এই ঘটনা সামনে আসার পর এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সেই সঙ্গে বাড়ি ভাড়া দেওয়া নিয়েও অনেকের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

রাত পোহালেই ছয় জেলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

বর্ষায় বাড়ছে চোখের সংক্রমণ! জেনে নিন কোন লক্ষণ দেখলেই দ্রুত সতর্ক হবেন

ফ্রান্সে দাবানলের পর মাটির তলা থেকে উদ্ধার দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৪০০টিরও বেশি গোলা

৮,০০০mAh ব্যাটারি ও স্ন্যাপড্রাগন প্রসেসর-সহ লঞ্চ হবে নতুন POCO M8 Power 5G

‘রাহানে কখনও প্রাপ্য স্বীকৃতি পাননি’, কেকেআরের প্রাক্তন অধিনায়কের পাশে গাভাসকর

সঞ্চয়ের সর্বস্ব দিয়ে পাইকপাড়ায় ফ্ল্যাট কিনেছিলেন, ‘ভিটেছাড়া’র নোটিশ পেল ৩০ পরিবার

হোটেল থেকে ‘রহস্যজনকভাবে উধাও’ কমনওয়েলথে অংশ নেওয়া পাকিস্তানি বক্সার

সঠিক সময়ে স্কুলে মিড ডে মিল পৌঁছতে আট দফা নির্দেশিকা জারি নবান্নের

তারেকের সঙ্গে মার্কিন নৌবহর কমান্ডারের বৈঠক, দিল্লির জন্য অশনিসঙ্কেত?

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে কড়া পদক্ষেপ, সংবাদমাধ্যমকে হুমকি তারেকের উপদেষ্টার

সন্ত্রাসবাদের জন্ম দিচ্ছে মাদ্রাসা, বিস্ফোরক অভিযোগ উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রীর

প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রেট লি, কী বললেন অজি পেসার?

কাজলের গদি টলমল, জেলা পরিষদের সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা ১৯ তৃণমূল সদস্যের

১৩ বছর বয়সী মায়ের কোলেই থাকবে ৭ মাসের শিশু