এই মুহূর্তে

এবার ছ থেকে ১২ বছরের শিশুরাও পাবে কোভ্যাক্সিন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার ছ থেকে ১২ বছরের শিশুরাও ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকা পাবে। ভারতের ড্রাগ কন্ট্রোল ( DCGI) মঙ্গলবার এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। ছাড়পত্র দিতে গিয়ে ড্রাগ কন্ট্রোল জেনারেল অব ইন্ডিয়া জানিয়েছে, জরুরি ভিত্তিতে এই টিকা ছ থেকে ১২ বছরের শিশুদের ক্ষেত্রে প্রয়োগ করা যাবে। দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা আচমকা বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ড্রাগ কন্ট্রোলের ( DCGI) এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। 

ছাড়পত্র দেওয়ার পাশাপাশি ড্রাগ কন্ট্রোল ( DCGI) ভারত বায়োটেকে জানিয়েছে, এই টিকা প্রয়োগের পর সংশ্লিষ্টের শরীরে কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলে, তা নথিভুক্ত করতে হবে। কী ভাবে করতে হবে, সেটাও জানিয়ে দেওয়া হয়েছে। প্রথম দু মাসে ১৫দিন অন্তর, পরবর্তী ক্ষেত্রে প্রতি মাসে। পাঁচ মাস ধরে  চলবে এই প্রক্রিয়া।একই দিনে আরও দুটি ভ্যাকসিনের ছাড়পত্র দিয়েছে ডিজিসিআই। সেই দুটি ভ্যাকসিন হল করবিভ্যাক্স এবং জাইডাস ক্যাডিলার তৈরি জাইকোভিড ডি।

চলতি মাসের ১২ তারিখ ডিসিজিআই-য়ে  সাবজেক্ট এক্সপার্ট কমিটি  (Subject Expert Committee) ভারত বায়োটেককে চিঠি পাঠিয়েছিল ডিজিসিআই। ওই চিঠিতে  ডিজিসিআই জানায়, দু থেকে ১২ বছরের শিশুদের কোভ্যাক্সিন টিকা সংক্রান্ত অতিরিক্ত তথ্য যেন তাদের হাতে তুলে দেওয়া হয়।  

উল্লেখ করা যেতে পারে, দেশে করোনার দৈনিক সংক্রমণ আচমকাই বেড়ে যাওয়া চিকিৎসকমহল সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। সব থেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লি। সংখ্যাগরিষ্ঠ দিল্লিবাসীর মতে, মাস্ক ব্যবহারের ক্ষেত্রে গা ঢিলেমি দেওয়ার ফলেই রাজধানীতে আচমকাই বেড়ে গিয়েছে সংক্রমণ। দিল্লির পাশাপাশি অন্য়ান্য রাজ্যেও করোনার দৈনিক সংক্রমণ আচমকাই বেড়ে গিয়েছে। পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক ডেকেছেন। 

আরও পড়ুন সর্বনাশ, দেশে ২৪ ঘন্টায় করোনার বলি ১,৩৯৯ জন

Published by:

Share Link:

More Releted News:

CBSC-র দশম শ্রেণীর ফলাফল প্রকাশ, কীভাবে জানবেন রেজাল্ট?

অর্থ পাচার মামলায় প্রিয়াঙ্কা গান্ধির স্বামী রবার্ট বঢরাকে তলব দিল্লির আদালতের

বিমানে পাশের আসনে বসা মহিলাকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার ভারতীয়

ফের পিছিয়ে গেল ডিএ সংক্রান্ত মামলার শুনানি, নতুন তারিখ দিল সুপ্রিম কোর্ট

বিনিয়োগকারীদের জন্য বড় চমক, প্রথমবার বোনাস শেয়ার দিচ্ছে LIC

গুগলের কোটি টাকার চাকরি ছেড়ে দুবাই, কেন এমন সিদ্ধান্ত নিলেন তনু পুরি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ