দিল্লিতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১,৩৯৬ জন, শনাক্তের হার ৩১.৯ শতাংশ

মারণ ভাইরাসের ছোবলে প্রাণ হারিয়েছেন পাঁচ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সময় গড়ানোর সঙ্গে ভয়াবহ হয়ে উঠছে রাজধানীর করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এক হাজার ৩৯৬ জন। নমুনা পরীক্ষায় শনাক্তের হার বেড়ে হয়েছে ৩১ দশমিক ৯ শতাংশ। অর্থা‍ৎ প্রতি তিন জনের নমুনা পরীক্ষায় একজনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

গত কয়েকদিন ধরেই দেশজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ চিত্র চোখ রাঙিয়ে চলছে। যে রাজ্যগুলিতে পরিস্থিতি ক্রমশই ভয় ধরাচ্ছে তার মধ্যে রয়েছে মহারাষ্ট্র, কেরল, দিল্লি। দেশের রাজধানীতে বৃহস্পতিবারই দীর্ঘদিন বাদে দৈনিক সংক্রমণ দেড় হাজারের গণ্ডি পার করেছিল। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ছিল ২৬ শতাংশের মতো। কিন্তু সেই শনাক্তের হার গত ২৪ ঘন্টায় ৩১ শতাংশের গণ্ডি পার করেছে।

দিল্লি স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে শনিবার রাতে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন এক হাজার ৩৯৬ জন। প্রাণ হারিয়েছেন পাঁচ জন। সক্রিয় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩১ জনে। তার মধ্যে হাসপাতালে ভর্তি ২৬৭ জন।’

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, শনি-রবিতে বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ

পরীক্ষায় ChatGPT ব্যবহার করে ধরা পড়ে, কয়েক ঘণ্টা পর হস্টেল থেকে উদ্ধার IIT বম্বের পড়ুয়ার দেহ

রান্না করা নিয়ে ঝগড়া! স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

ভারতের উপর ১০০% শুল্কের ছাড়পত্র, রাশিয়া নিষেধাজ্ঞা বিলে সই ট্রাম্পের

দেশভাগের যন্ত্রণার সাক্ষী নদিয়ার রায়চৌধুরী পরিবারের দুর্গাপুজো

বাসি জিনিস পুজোয় নিষিদ্ধ! কিন্তু পুরনো হলেও এই ৫টি জিনিস সমান পবিত্র

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে