হ্রাস পেল সংক্রমণ, স্বস্তিতে সব পক্ষ

শনিবারের তুলনায় হ্রাস পেয়েছে ৬ শতাংশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশে দৈনিক সংক্রমণ অনেকটাই হ্রাস পেল রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, গত ২৪ ঘণ্টায় (২ অক্টোবর, ২০২১, সকাল আটটা থেকে ৩ অক্টোবর, ২০২১ সকাল আটটা পর্যন্ত)  দেশে করোনায় সংক্রমিত হয়েছন ২২, ৮৮২ জন। শনিবারে তুলনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হ্রাস পেয়েছে ছয় শতাংশ।

রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে,  গত ২৪ ঘণ্টায় (২ অক্টোবর, সকাল আটটা থেকে ৩ অক্টোবর সকাল আটটা পর্যন্ত) করোনায় প্রাণ হারিয়েছেন ২৪৪ জন। এই সময়ে করোনামুক্ত হয়েছেন ২৫, ৯৩০ জন এবং করোনা প্রাণ কেড়েছে ২৪৪ জনের। দেশে এই মুহূর্তে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২, ৭০, ৫৫৭ জন। যা গত ১৯৯ দিনের মধ্যে সর্বনিম্ন। করোনার এই নিম্নমুখী গ্রাফ স্বস্তি ফেরাচ্ছে।

সংক্রমণ হ্রাসের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় বড়সড় স্বস্তি দিয়েছে করোনার অ্যাকটিভ কেসে। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, বর্তমানে দেশে করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ লক্ষ ৭০ হাজার ৫৫৭ জন। যা গত ১৯৯ দিনের মধ্যে সর্বনিম্ন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৩ কোটি ৩০ লক্ষ ৯৪ হাজার ৫২৯ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২৫ হাজার ৯৩০ জন।

গত কয়েকদিন ধরে সংক্রমণের নিরিখে কেরল ছিল সংবাদের শিরোনামে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের বুলেটিন বলছে, দক্ষিণের এই রাজ্যেও সংক্রমণ অনেকটা হ্রাস পেয়েছে।  গত ২৪ ঘণ্টায় কেরলে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩, ২১৭ জন। একই সময়ে প্রাণ হারিয়েছেন ১২১ জন। করোনার হাত থেকে রেহাই পেতে টিকাকরণে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এখনও পর্যন্ত দেশে টিকা পেয়েছেন ৯০ কোটি ৫১ লাখ ৭৫ হাজার ৩৪৮ জন।

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

প্রেমের টানে বাংলাদেশ থেকে হাবড়ায় যুবতী, প্রেমিক বিয়েতে আপত্তি জানাতেই ধুন্ধুমার

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত