আবারও এক কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ

আবারও শ্লীলতাহানির অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। জঙ্গিপাড়ায় এক মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন অভিযুক্ত জওয়ান।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়ার পর হুগলি(Hooghly District)। আবারও শ্লীলতাহানির অভিযোগ(Complaint of Molestation) উঠল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের বিরুদ্ধে। অভিযোগ, হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার জঙ্গিপাড়ায়(Jangipara) ঘরে ঢুকে এক ঘুমন্ত মহিলাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বুথে কাজ করতে আসা Indo Tibet Border Police বা ITBP’র এক কনস্টেবল। মহিলার পরিবার এবং প্রতিবেশীদের মারধরের অভিযোগও উঠেছে ওই জওয়ানের বিরুদ্ধে। এর পরেই ওই জওয়ানকে ধরে ফেলেন স্থানীয়রা। গাছে বেঁধে রেখে পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে খবর। এই নিয়ে ইতিমধ্যেই এই নিয়ে থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই জওয়ানকে(Jawan) আটক করেছে পুলিশ। এই প্রসঙ্গে, শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ‘শুনলাম বাহিনীর হাতে আবার শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। মহিলাদের সঙ্গে শ্লীলতাহানি করার একটি প্রবণতা রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। এরা যেখানে যাচ্ছে মহিলাদের ওপর অত্যাচার করছে। উলুবেড়িয়াতে হল, এর পর জাঙ্গিপাড়াতে হল। এটা ঠিক না, যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গিয়েছে।’ 

উল্লেখ্য, এর আগে হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে কুলগাছিয়ায় এক BSF জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। ওই জওয়ান রবিবার সকালে এক মহিলাকে প্রকাশ্যেই জড়িয়ে ধরে চুমু খেয়েছিলেন। সেই ঘটনায় থানায় লিখিত অভিযোগও দায়ের হয়েছে। সেই ঘটনার জেরে ওই BSF জওয়ানকে এদিন ভোটের কাজ থেকে সরিয়েও দেয় নির্বাচন কমিশন। ওই জওয়ানের বিরুদ্ধে উলুবেড়িয়া থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বাংলার মহিলাদের প্রতি এই দুর্ব্যবহার এর আগেও একুশের বিধানসভা নির্বাচনের সময়ে একাধিকবার চোখে পড়েছে। এবারেও সেই একই ঘটনা ঘটল পঞ্চম দফার ভোটের আবহে। তবে শীতলকুচির মতো ঘটনার পুনঃরাবৃত্তি যে এবারে ঘটেনি এখনও পর্যন্ত এটাই বাংলার মানুষের সব থেকে বড় স্বস্তির বিষয়। এদিনের ঘটনার জেরে শাসক শিবিরের মুখপাত্র ঋজু দত্ত জানান, ‘বাংলায় প্রচুর কেন্দ্রীয় বাহিনী পাঠানো হয়েছে শান্তিপূর্ণ ভোট পরিচালনা করার জন্য। অথচ কেন্দ্রীয় বাহিনীর একাংশ শীতলকুচি মডেল অনুসরণ করছে। কোথাও ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা মানুষকে মারছে, কোথাও আবার বাংলার মা-বোনদের সম্ভ্রমহানির চেষ্টা করছে।’

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

আটা মাখা বা বেলার ঝামেলা নেই, মাত্র ১০ মিনিটে বানান মুচমুচে পেঁয়াজ পরোটা

উপবাসেও খান মজাদার খাবার, সাবুদানা দিয়েই বানান ঝরঝরে পোলাও

মায়ের আধপোড়া মৃতদেহের পাশে বসে দেড় বছরের একরত্তি, ভয়ঙ্কর ঘটনা বিজনৌরে

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা