চপার ভেঙে নিয়ে নিহত রাইসি, ইরানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আর তাঁর মৃত্যুর পরেই অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পেলেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। ৬৮ বছর বয়সী মোখবার ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খোমেইনির বিশ্বস্ত হিসাবে পরিচিত।

গতকাল এক জলপ্রকল্পের উদ্বোধনের জন্য রবিবার পূর্ব আজারবাইজানের রাজধানী তাবরেজে যাচ্ছিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। তাঁর সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রী হোসেইন আমিরাবদুল্লাহিয়ান, পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি এবং ওই প্রদেশে ইরানের সর্বোচ্চ নেতার মুখপাত্র আয়াতুল্লাহ মোহাম্মদ আলী আলে-হাশেম। প্রেসিডেন্টের হেলিকপ্টার কনভয়ে আরও দুটি চপার ছিল। জোলফার কাছে দুর্গম পাহাড়ি এলাকা থেকে যাওয়ার সময়ে প্রতিকুল আবহাওয়ার মুখে পড়ে হেলিকপ্টারটি। প্রবল বৃষ্টি ও ঝোড়ো বাতাসের কারণে দৃশ্যমানতাও কম ছিল। আচমকাই একটি পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ে ইরানের প্রেসিডেন্ট ও বিদেশ মন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি। প্রায় ১৭ ঘন্টা তল্লাশি চালানোর পরে ভেঙে পড়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পান উদ্ধারকারীরা। প্রেসিডেন্ট-সহ হেলিকপ্টারে থাকা সব যাত্রীই প্রাণ হারিয়েছেন বলে জানান উদ্ধারকারীরা।

২০২১ সালে ইরানের প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছিলেন দেশের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেইনির বিশ্বস্ত ইব্রাহিম রাইসি। আগামী বছর অর্থা‍ৎ ২০২৫ সালে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু রাইসির অকাল প্রয়াণের ফলে চলতি বছরই নির্বাচন হতে চলেছে। ইরানের সংবিধান অনুযায়ী, কোনও কারণে কার্যকালের মেয়াদ থাকাকালীন প্রেসিডেন্টের মৃত্যু হলে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্বভার সামলাবেন ভাইস প্রেসিডেন্ট। তিনি ছাড়া দেশের সংসদের অধ্যক্ষ ও বিচার বিভাগের প্রধানকে নিয়ে গঠিত একটি প্যানেল ৫০ দিনের মধ্যে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করবে। ২০২১ সালে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হওয়ার পরেই ভাইস প্রেসিডেন্ট হিসাবে মোহাম্মদ মোখবারকে নিয়োগ করেছিলেন প্রয়াত ইব্রাহিম রাইসি। ইরানের পরমাণু প্রকল্পের গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলানো মোখবারের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা রয়েছে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে