বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৩ শতাংশ, এগিয়ে আরামবাগ

Share:

নিজস্ব প্রতিনিধি: টানটান উত্তেজনার আবহে সোমবার সকালে তিন জেলার সাত আসনে শুরু হয়েছে ভোটগ্রহণ। বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, হুগলি, শ্রীরামপুর ও আরামবাগ আসনে ভোট পরীক্ষার আসরে রয়েছেন ৮০ জন প্রার্থী। ভোটারের সংখ্যা এক কোটি ২৫ লক্ষ ২৩ হাজার ৭০২ জন। মূলত পঞ্চম দফার ভোটেও লড়াই দ্বিমুখী। মূল লড়াই শাসকদল তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির। বাম-কংগ্রেস জোটের প্রার্থীরা ভোট কাটুয়া হিসাবেই আসরে রয়েছেন। তবে সাত আসনে ভোট হলেও গোটা রাজ্যের চোখ ব্যারাকপুর, বনগাঁ ও হুগলি আসনের দিকে। সাত আসনের ভোটের খুঁটিনাটি খবর জানতে আমাদের সঙ্গে থাকুন-

বিকেল ৫ টা পর্যন্ত ভোট পড়েছে ৭৩ শতাংশ

উলুবেড়িয়া-  ৭৪. ৫০শতাংশ

আরামবাগ- ৭৬.৯০  শতাংশ

হুগলি- ৭৪.১৭  শতাংশ

শ্রীরামপুর-  ৭১.১৮  শতাংশ

হাওড়া- ৬৮.৮৪ শতাংশ

ব্যারাকপুর-  ৬৮.৮৪  শতাংশ

বনগাঁ-  ৭৫.৭৩  শতাংশ

 

দুপুর ৩ টে পর্যন্ত ভোট পড়েছে ৬২.৭২ শতাংশ

উলুবেড়িয়া-৬৬.৪৫ শতাংশ

আরামবাগ-  ৬৭.১২ শতাংশ

হুগলি-  ৬৫.০১ শতাংশ

শ্রীরামপুর-  ৬৩.০৫ শতাংশ

হাওড়া-  ৫৮.৮১ শতাংশ

ব্যারাকপুর-  ৫৫.৩৪ শতাংশ

বনগাঁ-    ৬১.৮৩ শতাংশ

সাতবেড়িয়া হাই স্কুলে ছড়াল উত্তেজনা। তৃণমূল প্রার্থী মিতালি বাগ ভোট কেন্দ্রে গেলেই বিজেপির কর্মীরা ‘জয় শ্রীরাম’ বলে চিৎকার করেন।

দুপুর ১ টা পর্যন্ত বাংলায় ভোট পড়েছে  ৪৮.৪১ শতাংশ।

উলুবেড়িয়া- ৫২.৭৯  শতাংশ

আরামবাগ- ৫৫.৩৭ শতাংশ

হুগলি-  ৫০.৫ শতাংশ

শ্রীরামপুর-    ৪৭.৭৫শতাংশ

হাওড়া-  ৪৪.৭১শতাংশ

ব্যারাকপুর-  ৪২.৪৭ শতাংশ

বনগাঁ-   ৪৪.১৫ শতাংশ

 

আচমকাই অসুস্থ প্রিসাইডিং অফিসার।  বন্ধ হল বনগাঁ লোকসভা কেন্দ্রের  বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতের রামনগর ১০৭ নম্বর বুথে ভোটগ্রহণ।

সকাল ১১ টা পর্যন্ত বাংলায়  ভোট পড়েছে ৩২.৭০ শতাংশ 

উলুবেড়িয়া- ৩৩ .৩৮  শতাংশ

আরামবাগ-  ৩৬.২১ শতাংশ

হুগলি-  ৩৩.৭৮ শতাংশ

শ্রীরামপুর-  ৩১.৭৪  শতাংশ

হাওড়া-  ৩০.৮৯  শতাংশ

ব্যারাকপুর-   ২৯.৯৯ শতাংশ

বনগাঁ-  ৩১.৮১ শতাংশ

বাগদা-ভাটপাড়া সহ একাধিক জায়গায়  ব্যাপক ঝড় বৃষ্টি।   তার জেরে ভোটকেন্দ্রে লোডশেডিং।  দশ মিনিট মোমবাতি জ্বালিয়ে চলল  ভোট। সমস্যায় ভোটাররা। 

বালি ঘোষপাড়ায় মতিগড় অঙ্গনওয়াড়ি স্কুলে ভোট  দিলেন তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য।

জাঙ্গিপাড়ায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

বনগাঁর গোপালনগর গিরিবালা বালিকা বিদ্যালয় ১১৪ নম্বর বুথের মধ্যে ঢুকতে বাধা পেলেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস। অভিযোগ উঠছে, তাঁকে  কেন্দ্রীয় বাহিনী ঢুকতে দেয়নি।

হুগলীর পুরশুড়ায় সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের বুথের কাছে উদ্ধার হল বোমা। ইতিমধ্যেই এই ঘটনায় এক বিজেপি কর্মী সুরজিৎ পাত্রকে আটক করেছে পুলিশ।

লিলুয়ার ভারতীয় স্কুলের ১৭৬ নম্বর বুথের মধ্যে উত্তেজনা। অভিযোগ উঠেছে প্রিসাইডিং অফিসারকে চড়-খাপ্পর মেরে ভোট প্রক্রিয়া বন্ধের চেষ্টা চালান হয়েছে। এই আবহে  প্রিসাইডিং অফিসারকে সরাল নির্বাচন কমিশন।

সকাল ৯ টা পর্যন্ত বাংলায়  ভোট পড়েছে ১৫.৩৫ শতাংশ

উলুবেড়িয়া- ১৭.২৫ শতাংশ

আরামবাগ- ১৬.৩৮ শতাংশ

হুগলি- ১৪.০১ শতাংশ

শ্রীরামপুর-  ১৪.৪৩ শতাংশ

হাওড়া-  ১৫.২ শতাংশ

ব্যারাকপুর-  ১৫.০৮ শতাংশ

বনগাঁ-  ১৫.১৯ শতাংশ

ভোট গ্রহণের প্রথম পর্বেই কমিশনের কাছে মোট অভিযোগ জমা পড়েছে ৪৭১ টি। সব থেকে বেশি অভিযোগ জানিয়েছে তৃণমূল।

বালি শান্তিরাম স্কুলে ভোটারদের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তর্কাতর্কি

উলুবেড়িয়া যদুরবেড়িয়া উচ্চ বিদ্যালয়ের ১৬৮ নং বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী সাজদা আহমেদ

লিলুয়া ভারতী স্কুলে প্রিসাইডিং অফিসারকে মারধরের অভিযোগ 

ভোট দিলেন বনগাঁর তৃণমূল প্রার্থী বিশ্বজিৎ দাস

চলছে পঞ্চম দফা নির্বাচন। ভোট গ্রহণের শুরুতে বুথে ঢুকতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এমনই অভিযোগ তুললেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

শ্লীলতাহানির অভিযোগে সরানো হল বিএসএফ জওয়ানকে

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর